চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই হাসিখুশি ছেলেটার কোন ডিপ্রেশন থাকতে পারে?

রাধামাধব মণ্ডল রাধামাধব মণ্ডল
৬:০৭ অপরাহ্ণ ১৪, জুন ২০২০
বিনোদন
A A

বড়ো অন্ধকার সময়ে একাকিত্বের যন্ত্রণায় চলে গেলেন তরুণ, চিত্রাভিনেতা সুশান্ত সিং রাজপুত! ভারতীয় সিনেমা জগতে শোকের ছায়া!

এই মৃত্যু অবিশ্বাস্য! হ্যাঁ, খুবই কষ্টকর মেনে নেওয়া! তবুও মৃত্যুর মতো সত্যি নেই এই জগতে! মাত্র ৩৪ বছর বয়সে জীবন যুদ্ধে জিতেও, শেষ জেতার খেলায় আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত। বীরের খেলা ভাঙলো মাঠের কিনারে! হ্যাঁ সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি খ্যাত অভিনেতার আত্মহত্যার খবর গোটা ভারত জুড়ে নেমেছে শোকের ছায়া!

বিগত ছয়মাস ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশন চলছিল। তিনি লক ডাউনের কারণে গত তিনমাস গৃহবন্দী। মাত্র ৩৪ বছর বয়সে সাফল্য, অর্থ, শিক্ষা সবই জয় করেছিলেন তিনি৷ ফিটনেস ফ্রিক, আড্ডাবাজ, পজিটিভিটি, দিল্লির ইঞ্জিনিয়ার থেকে মুম্বাইয়ের তারকা তবুও অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি।

অল্প বয়সীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে! দায়িত্ব জ্ঞানহীনের মতো চলে যাওয়াটা মেনে নিতে পারছে অল্পবয়সী তরুণীরা! সোশাল মিডিয়া তোলপাড় তাঁর শোকের ছায়াতে। ক্যারিয়ারের শীর্ষে থেকেও কেন শেষে আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত, তা ভেবে হয়রান ভারতীয় ইন্ডাস্ট্রি।

প্রাথমিক সূত্রে খবর, রবিবার সকালে সুশান্তের বাড়ির পরিচারক পুলিশকে এই দুঃসংবাদ দেয়! তবে ঠিক কখন এমন ঘটনা ঘটেছে, সে তথ্য এখনও স্পষ্ট করে মেলেনি। বান্দ্রা পুলিশও শেষ পর্যন্ত সুশান্তের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিন বান্দ্রার নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত উদ্ধার হয়েছে সুশান্তের নিথর দেহ।

গত সোমবারই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্য মৃত্যুর খবর সামনে আসে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দিশাও আত্মহত্যায় করেছে! প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর খবরে মঙ্গলবার সুশান্ত সিং রাজপুত তাঁর ইনস্টাগ্রামে লিখেছিলেন ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি জানাই সমবেদনা। তোমার আত্মার শান্তি কামনা করি’।

Reneta

সেই ঘটনার পাঁচ দিনের মাথায়, তরুণ এই অভিনেতা সুশান্ত সিং রাজপুত কেন আত্মহত্যা করলেন, সেই নিয়ে এখনও দ্বন্দ্বে রয়েছে পুলিশ ।

২০০৮ সালে প্রথম বালাজি টেলিফ্লিমসের ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ এর মাধ্যমে অভিনয় এ ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। প্রথমবার লিড রোলে দর্শক তাকে দেখেছে একতা কাপুরের ‘পবিত্র রিসকা’ ধারাবাহিকে। রাতারাতি গোটা ভারতের সিনে প্রেমী মানুষের মনের মণিকোঠায় এক বিশেষ পরিচিত মুখ হিসেবে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। এরপর ২০১৩ সালে ‘কই পো ছে’ ছবির সঙ্গে রুপালি সফর শুরু করেন সুশান্ত। ক্যারিয়ারের শুরুতেই একের পর এক ছক্কা হাঁকিয়েছেন তরুণ এই অভিনেতা।

বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান তারকা হিসাবে তাকে মনে হতো। বক্স অফিসে তার শেষ ছবি ছিল ‘ছিঁছোড়ে’। যদিও নেটফ্লিক্সের ছবি ‘ড্রাইভ’ শেষবার দেখা গিয়েছে তাকে।
এই হাসিখুশি ছেলেটার কোন ডিপ্রেশন থাকতে পারে? সিরিয়ালের এতো জনপ্রিয়তা, ‘কই পো চে’র মতো ছবি, ব্যোমকেশ বক্সী, মহেন্দ্র সিং ধোনির মতো চরিত্র, শেষ ছবি ব্লকব্লাস্টার ‘ছিছোড়ে’। গোটা ছবিটা আত্মহত্যার বিরুদ্ধে, জীবনকে উদযাপন করা নিয়ে। এই তরুণ অভিনেতা আত্মহত্যা করেছেন! ভাবতে পারা কঠিন! তবুও বড়ো অসময়ে চলে গেলেন প্রতিভাবান এই তরুণ অভিনেতা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসুশান্তসুশান্ত রাজপুত সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT