চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সরকার ১ মাস টিকবে কিনা তা ওপরওয়ালা জানেন: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে আছি, থাকবো। গণতন্ত্রের আন্দোলনে একদিনে জয়ী হওয়া যায় না।  তাহলে এ সরকার তিন মাস টিকে নাকি এক মাস টিকে তা ওপরওয়ালা জানেন।

সোমবার দুপুরে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সভা-২০১৮ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এ সরকারকে দানব বলেছেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। এটি ফ্যাসিস্ট সরকার। এ ফ্যাসিস্ট সরকার গুম করে, খুন করে, মিথ্যা মামলা দিয়ে ত্রাস সৃষ্টি করে। কিন্তু এ দানবকে সরাতে হবে। পরাজিত করতে হবে। এ দানবকে সরাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মনের মধ্যে দৃঢ়তা তৈরি করতে হবে।

তিনি বলেন, আইয়ুব খান যেভাবে পতন হয়েছে, এরশাদের যেভাবে পতন হয়েছে সেভাবে শেখ হাসিনাকে করতে হবে। কোন একনায়ক, অত্যাচারী বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। পতন তার হবেই।

খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নয়, তিনি দেশের মানুষের গণতন্ত্রের প্রতীক। তিনি জেলে গেছেন, এক বছর জেলে খেটেছেন। জেল তার কাছে কেন ব্যাপার নয়। তিনি লড়াই করেছেন। উড়ে এসে জুড়ে বসেননি।

মহাসচিব বলেন, যখন আমরা একটি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি, দেশের মানুষ যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভোটের সীল মেরে তারা যখন গণেশ উল্টে দেয়ার পরিকল্পনা করছে তখনই সরকার খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।

Reneta

ফখরুল বলেন, আওয়ামী লীগের উদ্দেশ্য আছে, বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে তারা জিতবে না, তাই বিএনপিকে উৎখাত করতে চায়, জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিতে চায়। বেগম জিয়াকে দূরে সরানো গেলে তাদের লক্ষ্য সফল। উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ মামলা করেছে।

নেতাকর্মীদের তিনি বলেন, আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণ নামলে তখন আন্দোলন সফল হবে। তাদের সাহস দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT