চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই রাস্তায় চতুর্থ ‘রুট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
জো রুট

জো রুট

সুযোগ ছিল টেস্ট ইতিহাসে অধিনায়কত্বের অভিষেকে তৃতীয় খেলোয়াড় হিসেবে দ্বিতশক করার। ইংলিশ কাপ্তান জো রুট সেই রস্তায় ঢুকতে না পারলেও অন্য একটি রেকর্ড গড়েছেন। টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সবচেয়ে বেশি রান করাদের মধ্যে তিনি চতুর্থ।

লর্ডস টেস্টের প্রথম দিন জো রুট ১৮৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতে মরকেলের অফস্টাম্পের বাইরে করা লাফিয়ে ওঠা এক বল তার ব্যাটের কানা নিয়ে উইকেটরক্ষকের হাতে চলে যায়। তখন তিনি ১৯০ রানে। আর সেখানেই শেষ হয় রুট-কাব্য।

টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমে সবচেয়ে বেশি রান গ্রাহাম ডাউলিংয়ের (২৩৯)। এরপর শিবনারায়ণ চন্দরপল (২০৩*), তৃতীয় স্থানে আছেন ক্লেম হিল (১৯১)।

রুটের ইনিংসে ভর করে দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময় ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪১৩।

প্রথম দিন ইংল্যান্ডের শুরুটা ভালো ছিল না। এই টেস্টেই প্রথমবার সাবেক অধিনায়ক হয়ে নামা আ্যালিস্টার কুক (৩), কিটন জেনিংস (৮), গ্যারি ব্যালান্স (২০) ও জনি বেয়ারস্টো (১০) রানে ফিরে গেলে একশর আগেই টপ অর্ডারে বিপর্যয় দেখেছিল স্বাগতিকরা।

সেখান থেকে প্রথমে বেন স্টোকসকে নিয়ে ১১৪ রানের প্রতিরোধ গড়েন রুট। স্টোকস ৫৬ রানের ইনিংস খেলে ফিরলে ভাঙে জুটি। পরে রুটের সঙ্গে যোগ দেন মঈন। দুজনে অবিচ্ছিন্ন আছেন ১৬৭ রান যোগ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো রুট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT