চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই মেয়ে শোনো, একটা সংযোগ ঘটবে’

সালমা আহমেদ সালমা আহমেদ
২:৪৮ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

২০১২ সালের ১২ নভেম্বর আমার জন্মদিনে তিনি বলেছিলেন, ‘এই মেয়ে শোনো।’ উত্তরে জানতে চেয়েছিলাম কিছু বলবেন দাদু? তিনি বলেছিলেন-‘একটা সংযোগ ঘটবে।’ এরপর নীরবে চলে গেলেন এই পৃথিবী ছেড়ে।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সুভাষ দত্তের ছবি তোলার সুযোগ হয়েছিলো আমার। সুযোগ হয়েছিলো তাঁর কর্ম ও জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করার। কতো কথা, কতো স্মৃতি। ২০১২ সালের ১৬ নভেম্বর তিনি আমাদের ছেড়ে অন্য এক পৃথিবীতে চলে যান। ভালোবাসার জন্য কী কোনো জন্ম বা মৃত্যু দিন প্রয়োজন? সুভাষ দত্তকে ভালোবাসি প্রতিদিন। সুভাষ দত্তের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা।

ষাটের দশক থেকে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ সুভাষ দত্ত। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর পোস্টার ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন তিনি।

১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের বহুল আলোচিত ‘পথের পাঁচালী’ দেখে ছবি নির্মাণে দারুণভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন সুভাষ দত্ত। এরপর ধীরে ধীরে সিনেমা নির্মাণের সাথে সম্পৃক্ত হন তিনি।

তবে চলচ্চিত্রে সরাসরি সম্পৃক্ত হন ‘মাটির পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমায় আর্ট ডিরেকটর ছিলেন সুভাষ দত্ত। এরপরে তিনি এহতেশাম পরিচালিত আলোচিত ছবি ‘এ দেশ তোমার আমার’-এ প্রথম অভিনয়েরও সুযোগ পান।
সিনেমার সাথে সম্পৃক্ত হওয়ার পর ১৯৬৪ সালে প্রথমবার পরিচালনায় আসেন সুভাষ দত্ত। নির্মাণ করেন নিজের প্রথম ছবি ‘সুতরাং’। এই ছবির মধ্য দিয়ে চিত্রনায়িকা কবরীকে চলচ্চিত্রে ব্রেক এনে দেন তিনি।
‘সুতরাং’ ছবির প্রায় চার বছর পর মুক্তি পায় তার আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র ‘আবির্ভাব’। জহুরুল হক ও প্রশান্ত নিয়োগির লেখা কাহিনী নিয়ে ছবিটি পরিচালনার পাশাপাশি সুভাষ দত্ত একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন।

সুভাষ দত্ত জন্মগ্রহণ করেন মামার বাড়িতে। ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরের মুনশিপাড়ায় তার জন্ম। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া জেলার চকরতি গ্রামে। তবে তিনি বসবাস করতেন ঢাকার রামকৃষ্ণ মিশনের নিজ বাড়িতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবির্ভাবপথের পাঁচালীলিড বিনোদনসত্যজিৎ রায়সুভাষ দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

জুলাই ২৪, ২০২৬
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলাকে কোচ হিসেবে দেখতে চায় না ইতালির অলিম্পিক কমিটি

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার, গুরুত্ব পেল বাণিজ্য ও রোহিঙ্গা সংকট

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT