চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বৃষ্টিতেও জিতবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি হলে কপাল খুলে যায় লাল-সবুজের। লঙ্কানদের বিপক্ষে জয় পাওয়া পাঁচটি ম্যাচের তিনটিতে রান তাড়ার পথে হানা দেয় বৃষ্টি। সবকটিতে জয় পায় বাংলাদেশ। মঙ্গলবার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি।

বৃষ্টি আসার আগে ৩১১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা। লঙ্কানদের ৩০০ রান করা আগের একটি ম্যাচেও বৃষ্টি হয়েছিল। সেই ম্যাচ জিতে গিয়েছিল বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের দ্বিতীয় জয়টি ঘরের মাটিতে, মিরপুরে ২০০৯ সালের ১৪ জানুয়ারি। ত্রিদেশীয় সিরিজে বৃষ্টির কারণে ম্যাচ ৩১ ওভারে কমিয়ে আনা হয়। ওই ম্যাচে মাশরাফি ও রুবেল হোসেনের পেস তোপে মাত্র ১৪৭ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কা। মাশরাফি নেন তিন উইকেট আর রুবেল চার উইকেট। জবাবে সাকিবের অনবদ্য ৯২ রানে পাঁচ উইকেটের জয় পায় টাইগাররা। ত্রিদেশীয় টুর্নামেন্টে অন্য দলটি ছিল জিম্বাবুয়ে।

তৃতীয় জয়টি আসে ঢাকায়, ২০১২ সালের ২০ মার্চ এশিয়া কাপে। বৃষ্টি আইনে টাইগাররা জয় পায় পাঁচ উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর ম্যাচে বৃষ্টি হানা দেয়। পরে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২১২ রান। তামিমের ৫৯, সাকিবের ৫৬ ছাড়াও শেষদিকে নাসিরের ৩৬ এবং মাহমুদউল্লাহর ৩২ রানে জয় পায় বাংলাদেশ।

২০১৩ সালের ২৮ মার্চ লঙ্কানদের মাটিতে চতুর্থ জয়টি পায় টাইগাররা।

পাল্লেকেল্লেতে এ ম্যাচেও বৃষ্টি আইনে জয় আসে। তিন উইকেটের জয় পায় সাকিব-তামিমরা। টস জিতে ব্যাট করতে নেমে তিলকারত্নে দিলশানের ১২৫ রানে ৯ উইকেটে ৩০২ রান করে লঙ্কানরা। তবে বাংলাদেশের ইনিংসের ১৩ দশমিক চার ওভারে বৃষ্টি হানা দিলে লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ১৮৩ রান। এনামুল হক বিজয়ের ৪০ ও মাহমুদউল্লাহর অপরাজিত ৩৩ রানে বিদেশের মাটিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পারফর্ম করলে কাউকে আটকানো যায় না: নাসির

পরবর্তী

বাছাইপর্বে চার ম্যাচ নিষিদ্ধ মেসি

পরবর্তী

বাছাইপর্বে চার ম্যাচ নিষিদ্ধ মেসি

ফেসবুক বন্ধের গুজবে কান না দিতে বিটিআরসি চেয়ারম্যানের আহ্বান

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT