চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারফর্ম করলে কাউকে আটকানো যায় না: নাসির

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:০২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: হংকংয়ের বিপক্ষে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি বাংলাদেশ ছোট লক্ষ্য তাড়া করায়। নাসির হোসেন বল হাতে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের লাগাম টেনে রাখেন ওই ম্যাচে। মঙ্গলবার ইমার্জিং টিমস এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে নেপাল ফিল্ডিং করার ব্যাটিংয়ের সুযোগ হয়। নামতে হয় বিপদের মুহূর্তে। পরে ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন দায়িত্বশীল ইনিংস খেলে। অপরাজিত সেঞ্চুরির সেই ইনিংসটাকে নিজের সেরা ইনিংসগুলোর একটি বললেন নাসির। রানে থাকলে একদিন জাতীয় দলে হারানো জায়গাটাও ফিরে পাবেন বলে বিশ্বাস তার।

মঙ্গলবার ১০ ওভারে ৩৩ রান তুলতেই স্বাগতিকদের ৪ উইকেট উধাও। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে তখন বিপদের আভাস। ব্যাটিংয়ে এলেন সহ-অধিনায়ক নাসির, সঙ্গী অধিনায়ক মুমিনুল হক। দুজনে গড়লেন ম্যাচজয়ী প্রতিরোধ।

মুমিনুল ৬১ রানে সাজঘরে ফিরলেও নাসির শেষ পর্যন্ত খেলেছেন। ৪০ ওভার ক্রিজে থেকে ১১৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৯ রানে অপরাজিত ছিলেন। পরে ৮৩ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।

দুর্দান্ত ইনিংসটি ম্যাচ সেরার পুরস্কার এনে দিয়েছে নাসিরকে। সোজা ব্যাটে সাইডক্রিনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছানো ইনিংসটাকে নিয়ে তিনি বললেন, ‘আমার সেরা ইনিংসের মধ্যে এটি একটি। প্রতিপক্ষ নেপাল বলে অন্যভাবে দেখছি না। যখন ব্যাটিং করছিলাম মনে হচ্ছিল বিশ্বের বড় দলের সঙ্গে খেলছি। দলের যে অবস্থা ছিল তাতে ওভাবে না দাঁড়াতে পারলে হয়তো ১১০-১২০ এ অলআউট হয়ে যেতাম। এ জায়গা থেকে কঠিনই ছিল কাজটা। সফল হয়েছি। দলকে বিপর্যয় থেকে বের করে আনতে পেরেছি।’

জাতীয় দলের হয়ে অনেক ম্যাচেই বিপর্যয়ের মাঝে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন নাসির। পরে নামটাই হয়ে যায় ‘ফিনিশার’। উদীয়মান ক্রিকেটারদের মঞ্চে প্রথম সুযোগেই সেই পরিচয়টা জাগিয়ে তুললেন। বার্তা দিলেন, ফুরিয়ে যাননি! জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার মাঠে থেকে দেখেছেন নাসিরের ইনিংসটা।

নাসির মনে করেন পারফর্ম করলে কাউকে আটকে রাখা যায় না। তার বিশ্বাস রান করে যেতে থাকলে হারানো জায়গা একদিন ফিরে পাবেন, ‘একজন খেলোয়াড়ের জন্য সব জায়গাই প্ল্যাটফর্ম। যেখানেই রান করুক, আমি বলবো- যেখানেই যেভাবে পারফর্ম করুক না কেন যদি সক্ষমতা থাকে সে কখনোই আটকে থাকবে না। অবশ্যই সে ফিরে আসবে। আমি চেষ্টা করছি জাতীয় দলে ফেরার। যেখানেই খেলিনা কেন পারফর্ম করার।’

Reneta

কক্সবাজারে যখন নাসির সেঞ্চুরি করলেন তখন শ্রীলঙ্কার ডাম্বুলায় খেলতে নামছে বাংলাদেশের জাতীয় দল। সেঞ্চুরিটা শ্রীলঙ্কায় হলে বেশি ভালো লাগতো কিনা এমন প্রশ্নে নাসির বললেন, ‘ওখানে হলেও ভালো লাগতো এখানেও লাগছে। যে জায়গায় খেলিনা কেন, ম্যাচ জেতাতে যদি একটু অবদান থাকে সেটা অনেক ভালো লাগার বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপনাসির হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়ের দোকানে, সেখানেই বজ্রপাতে নিহত ২

আগস্ট ২, ২০২৬

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT