চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই পুরস্কার আগামীতে কাজ করার স্পৃহা যোগাবে: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
স্বাধীনতা পুরস্কার-শাইখ সিরাজ

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়ে কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেছেন, এই সম্মাননা অবশ্যই তাকে ভবিষ্যতে কৃষি উন্নয়নে আরও বেশি কাজ করতে প্রেরণা দেবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮ জন দেশবরেণ্য ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণের অনুষ্ঠান শেষে এ কথা বলেন শাইখ সিরাজ।

তিনি বলেন, ‘অবশ্যই এই পুরস্কার আমাকে আগামীতে কাজ করার জন্য আরও অনেক বেশি স্পৃহা যোগাবে।’

বাংলাদেশে এখন কৃষিতে একটা পরিবর্তনসূচক সময় যাচ্ছে উল্লেখ করে শাইখ সিরাজ বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে, উন্নত কৃষি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার এবং যান্ত্রিক কৃষির দিকে এগোচ্ছে।

‘এই সময়টাতে আমরা যদি গণমাধ্যমে এবং গবেষণাসহ সব জায়গা মিলে আরও কয়েক বছর কাজ করতে পারি তাহলে বাংলাদেশের কৃষিতে একটি বিশাল উন্নতি সাধিত হবে,’ বলেন তিনি।স্বাধীনতা পুরস্কার-শাইখ সিরাজ

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। ২০ ফেব্রুয়ারি ২০১৮ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

Reneta

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ বীর উত্তম এবং আমজাদুল হকও পেয়েছেন পুরস্কার। এছাড়া অধ্যাপক ডা. এ. কে. এমডি আহসান আলী চিকিৎসাবিদ্যায়, অধ্যাপক এ কে আজাদ খান সমাজসেবায়, সেলিনা হোসেন সাহিত্যে এবং ড. মো. আব্দুল মজিদ খাদ্য নিরাপত্তায় এবার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সংস্কৃতিতে আসাদুজ্জামান নূর ও কৃষি সাংবাদিকতায় শাইখ সিরাজ গ্রহণ করেন সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশাইখ সিরাজস্বাধীনতা পুরস্কার
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT