স্পোর্টস

এই জিহ্বা, সেই জিহ্বা

এই জিহ্বা, সেই জিহ্বা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিহ্বা বের করে সমালোচনার মুখে পড়েছিলেন। ভাইরাল হয়ে যায় সেই ছবি। এতদিন বাদে বিরাট কোহলিকে আরেকবার জিহ্বা বের করতে দেখা গেল। ধোনির জন্মদিনের পার্টিতে।

কোহলি প্রথমবার প্রকাশ্যে এভাবে জিহ্বা বের করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিম আউট হওয়ার পর। তিনি ইচ্ছে করে সেদিন অমন করেছিলেন বলে ধারণা করা হয়। এবার সেই ধারণায় কিন্তু অন্য যুক্তি যোগ হলো। কেউ চাইলে বলতেই পারেন, এটা তার মুদ্রাদোষ।

এই জিহ্বা, সেই জিহ্বা

ব্যাপারটা কিন্তু অন্যরকমও হতে পারে। হতে পারে এবারও কোহলি ইচ্ছা করে অমন করেছেন। আগের উদযাপনকেই তিনি সমর্থন করেছন।

দ্বিতীয় যুক্তি ধোপে টিকে যায় কোহলির টুইট দেখে। ধোনির সঙ্গে জিহ্বা বের করা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘উদযাপন থেকে আরেকবার।’

এই জিহ্বা, সেই জিহ্বা

 

ভারতীয় ক্রিকেট দলের ফেসবুক পেজ থেকেও জিহ্বার জয়গান গাওয়া হয়েছে। তারা লিখেছে, ‘জন্মদিনের উদযাপন আর কোহলির ছোট জিহ্বা মিস করবেন না।’

 

ওই পোস্টের নিচে বাংলাদেশি এক সমর্থক মন্তব্য করেছেন, ‘ওই যদি হয় ছোট জিহ্বা, তাহলে বড় কী!’

বিষয়:বিরাট কোহলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…