বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের নেতৃত্বভার দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তর কাঁধে। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার সহকারী থাকবেন ইয়াসির আলী।
শুক্রবার ঘোষিত ১৫ সদস্যের এইচপি দলে ডাক পেয়েছেন সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম। আছেন আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, জাকের আলীরা।
লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে টাইগার এইচপি দল।
বিকেএসপিতে ১৮ আগস্ট প্রথম ওয়ানডে। পরের দুটি ২১ ও ২৪ আগস্ট। তৃতীয়টি হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সেখানেই ২৭ আগস্ট শুরু প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় চারদিনের ম্যাচ ৩ সেপ্টেম্বর, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ এইচপি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, ইয়াসির আলী (সহ-অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম, মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম, জাকের আলী, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সুমন খান, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও তানভীর ইসলাম।
অপেক্ষমাণ: জাকির হাসান, রবিউল হক, মানিক খান, ইফরান হোসেন, সাব্বির হোসেন, ফারদিন হোসেন ও মেহেদী হাসান রানা।








