বাংলাদেশ

এইচএসসি’তে পাসের হার ৯৫.২৬

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে পাসের হার ৯৫.২৬% ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও অতিথিরা পাসের হার সংক্রান্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে একটি বড় পর্দায় ফলাফল দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় সব শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। আর ৯ সাধারণ শিক্ষাবোর্ডের পাসের হার ৯৫.৫৭ শতাংশ।

রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেষ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বরিশালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯৯৭১ জন। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএস‌সি পরীক্ষায় পা‌সের হার ৯৫ দশ‌মিক ৭১। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ১০ হাজার ৯২ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৪৭৩১ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ।

করোনাভাইরাস পরিস্থিতিতে ১১টি শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি ছিল না।

শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও শিক্ষা বোর্ডের রেজাল্টের সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাবে। এছাড়াও মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

বিষয়:উচ্চ মাধ্যমিক এইচএসসি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…