চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়ন্ত জয় নিয়েই রাশিয়া যাচ্ছে ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ন ১০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চারদিন আগে এই অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হারের স্বাদ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। সেই অস্ট্রিয়াকে উড়িয়েই রাশিয়া বিশ্বকাপের শেষধাপের প্রস্তুতি সারল ব্রাজিল। বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইউরোপের দলটির বিপক্ষে নেইমার-কৌতিনহোদের জয় ৩-০ গোলের।

রোববার লন্ডনে ব্রাজিলের শুরুটা ছিল সাবধানী। পায়ে পায়ে বল রেখে হঠাৎ আক্রমণ। নেইমার ছিলেন শুরুর একাদশেই। ১৮ মিনিটে অস্ট্রিয়ার জাল বরাবর শটও নিলেন। জোর না থাকায় সেটি আটকে গেল প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে।

খানিক পরই ব্রাজিলের পরীক্ষা নিয়েছে অস্ট্রিয়া। ২২ মিনিটে আরনাতুবিচের ভলি ব্রাজিলের গোলবার কাঁপিয়ে চলে যায় মাঠের বাইরে।

সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে ব্রাজিল। ২৫ মিনিটে ফিলিপে কৌতিনহোর মাটি কামড়ানো শট অল্পের জন্য খুঁজে পায়নি লক্ষ্য। ৩৫ মিনিটে পাউলিনহোর শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন অস্ট্রিয়ান গোলরক্ষক। সেই কর্নার থেকেই সাফল্যের খাতা খোলে ব্রাজিলিয়ানদের।

কর্নার থেকে শট নেন নেইমার। উড়ে আসা বলে ডি-বক্সের বাইরে থেকে নেয়া মার্সেলোর বুলেটগতির শট প্রতিহত হলেও ফাঁকায় বল পেয়ে যান গ্যাব্রিয়েল জেসাস। অফসাইডের ফাঁদ এড়িয়ে ম্যানসিটি ফরোয়ার্ডের নেয়া কোনাকুনি শট জালে জড়ালে জেসাস। ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে এক ঝলকেই বদলে দিয়েছিলেন ম্যাচ। নেইমার অস্ট্রিয়ার বিপক্ষে ৬৩ মিনিটে আবারও দেখান জাদু। প্রথমে পাউলিনহোর ফ্লিক হাঁটু ছুঁয়ে মাটিতে নামান, পর অস্ট্রিয়ান তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে জাল খুঁজে নেন। তাতে ব্রাজিল ব্যবধান দ্বিগুন করে।

Reneta

এই গোলে পেলে ও রোনাল্ডোর পর ব্রাজিলের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় ঠাঁই পেলেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে তার গোল সংখ্যা এখন ৫৫।

নেইমারের গোলের ছয় মিনিট পর সেলেসাওদের তৃতীয় সাফল্যটি এসেছে ফিলিপে কৌতিনহোর পা থেকে। পুরো ম্যাচেই দারুণ খেলা বার্সা ফরোয়ার্ড ৬৯ মিনিটে প্রায় একক নৈপুণ্যে এগিয়ে দেন দলকে।

ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন কৌতিনহো। সে দফায় তার শট ফিরে এসেছে বারে লেগে।

ব্রাজিলের ব্যবধান বাড়তে পারতো আরও। ৮২ মিনিটে কৌতিনহোর বদলি হয়ে নামা ফিরমিনোর দারুণ এক শট অস্ট্রিয়ান গোলরক্ষক ফিরিয়ে দিলে ৩ গোলেই প্রস্তুতি শেষ করতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

রাত পোহালেই রাশিয়াগামী বিমানে চাপবেন নেইমাররা। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। গ্রুপ ‘ই’ থেকে সেলেসাওদের বাকী প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রাজিল ফুটবল দলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT