চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়ন্ত জয়ে শীর্ষস্থান মজবুত স্পেনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইউরো বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে স্পেন। শুক্রবার রাতে অপেক্ষাকৃত দুর্বল দল ফারো আইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে দুবারের ইউরো চ্যাম্পিয়নরা।

স্পেনের জয়ের রাতে দারুণ এক রেকর্ড গড়েছেন সার্জিও রামোস। স্প্যানিশদের হয়ে ১৬৭ ম্যাচ খেলে ১২১টি জয় নিয়ে এতদিন শীর্ষে ছিলেন ইকার ক্যাসিয়াস। শুক্রবারের জয়ে স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থকে পেছনে ফেলে রেকর্ড নিজের করে নিলেন এ তারকা ডিফেন্ডার।

ফারো আইল্যান্ডের মাঠে খেলার শুরুতেই সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় স্পেন। মাইলফলকের ম্যাচ রাঙাতে খেলার পঞ্চম মিনিটে স্পেনকে এগিয়ে নেন রামোস।

ম্যাচের ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসাস নাভাস। ৩০তম মিনিটে ক্লামিন্ট আন্দ্রেসন ওলসেনের গোলে ব্যবধান কমিয়ে আনে ফারো আইল্যান্ড।

তিন মিনিট পর স্পেনের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। গেস্টসন নিজেদের জালেই বল জড়ালে স্কোরলাইন ৩-১ করে ফেলে স্প্যানিশরা।

বিরতির পর খেলার ৭১তম মিনিটে হোসে গায়ার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নরা।

Reneta

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্পেন। সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে নরওয়ের বিপক্ষে লড়বে স্প্যানিশরা।

গ্রুপপর্বের অপর ম্যাচে মাল্টাকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে সুইডেন। নরওয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করা রোমানিয়া ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো বাছাইলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT