চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের তুরিনে রোনালদোর জার্সি বিক্রির ধুম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জুভেন্টাসের সাদা-কালো জার্সিতে তাকে কেমন লাগবে, সেটা বোঝা যাবে আগামী সোমবার। কারণ ওই দিনই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজেদের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে জুভরা।

তার আগেই অবশ্য রোনালদোর ৭ নম্বর সাদা-কালো জার্সি বাজারে চলে এসেছে। সেই জার্সির চাহিদা এতোটাই যে তুরিনে জুভেন্টাসের নিজস্ব শপিংমলে আসার এক ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে যায়। এতোটা আশা করেনি জার্সি তৈরির দায়িত্বে থাকা সংস্থাও।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রোনালদো ক্লাবে পা রাখার আগেই যেন সমর্থকদের জন্য পর্যাপ্ত জার্সি বানানো হয়।

সব মিলিয়ে জুভেন্টাসে এখন উৎসবের আমেজ। আর উৎসবের তুরিনে রোনালদোর জার্সি বিক্রির ধুম। স্থানীয়দের টুইটারের পোস্টে দাবি করা হচ্ছে, সেখানে এখন প্রতি মিনিটে সিআর সেভেনের একটা করে জার্সি বিক্রি হচ্ছে।

ক্লাবের মহাতারকা ফুটবলারের আসন্ন আগমনকে স্মরণীয় করতে নানা প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জুভেন্টাসের ফুটবলারদের মধ্যেও উৎসাহের কমতি নেই। জার্মানির স্যামি খেদিরা যেমন রিয়ালে রোনালদোর সঙ্গে খেলেছেন। এখন তিনি জুভেন্টাসে।

খেদিরার প্রতিক্রিয়া, ‘তার সঙ্গে রিয়ালে দারুণ সময় কাটিয়েছি। আবার জুভেন্টাসেও তার সঙ্গে খেলব ভাবতেই পারছি না। সত্যিই তর সইছে না।’

Reneta

রোনালদো আসায় যার গুরুত্ব অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে, সেই আর্জেন্টাইন পাওলো দিবালাও রোনালদোকে শুভেচ্ছাই জানিয়েছেন।

মহাতারকাকে দলে টানতে ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন সিআর সেভেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮রোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT