যুক্তরাষ্ট্রের আপত্তির পরও শীর্ষ তেল উৎপাদনকারীদের জোট ওপেক প্লাস দৈনিক উৎপাদন কমানোয় বাড়তে পারে জ্বালানি তেলের দাম। বিশ্লেষকরা বলছেন, তেলের বাজারের দখল বজায় রাখতে ওপেক প্লাসের এই সিদ্ধান্ত। বৈশ্বিক মন্দার আশঙ্কায় তেলের দাম কমার যে প্রবণতা দেখা দিয়েছিলো তা পাল্টে এখন উল্টো তেলের দাম বাড়বে বলেও মনে করা হচ্ছে। ওপেক প্লাসের এই ঘোষণার মধ্যেই অপরিশোধিত তেলের জন্য স্বল্পমেয়াদী চুক্তি করতে নতুন উৎস খুঁজছে ভারত।






