আন্তর্জাতিক

উহানের সব নাগরিকের করোনা পরীক্ষার সিদ্ধান্ত

উহানের সব নাগরিকের করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মী পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য একজন ব্যক্তির গলা পরীক্ষা করছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান বলে ধারণা করা হয়৷ আর সেই উহানে নতুন করে তিন রোগী শনাক্ত হয়েছে। এরই প্রেক্ষিতে সেখানকার সব নাগরিককে টেস্ট করাবে উহান কর্তৃপক্ষ।

মঙ্গলবার উহানের শীর্ষ কর্মকর্তারা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিবিসি জানায়, সোমবার উহানে স্থানীয়ভাবে তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর পরই এমন গণপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উহান।

২০১৯ সালের শেষদিকে চীনের এ শহরটিতেই প্রথম নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।

ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়ে চীন এখন পর্যন্ত সংক্রমণের রাশ টেনে ধরতে সফল হয়েছে বলা যায়।

তবে সম্প্রতি বিভিন্ন শহরে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আর এতে করে নতুন প্রক্রিয়ায় করোনা মোকাবেলায় নেমে পড়েছে দেশটি। নতুন করে বিধিনিষেধ, লকডাউন, ও গণহারে পরীক্ষা ইত্যাদি পদক্ষেপ নিচ্ছে চীন।

বিষয়:উহান করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…