চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উসমানের সেঞ্চুরিতে ম্লান আজমের কীর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে প্রথম সেঞ্চুরি করা আজম খানের হাসি কেড়ে নিলেন উসমান খান। সেঞ্চুরির জবাবে দেখা মিলল সেঞ্চুরি। এক ম্যাচে দুই সেঞ্চুরি, তবে শেষ হাসি হাসলেন উসমানই।

দুজনই পাকিস্তানের ক্রিকেটার। টি-টুয়েন্টিতে তারা প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বিপিএল খেলতে এসে। ছক্কা মেরে তিন অঙ্ক স্পর্শ করেন দুজনই।

মিরপুরে সোমবার রাতের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে খুলনা টাইগার্সকে ১৭৮ রানের পুঁজি এনে দেন আজম। জবাবে ৫৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে ৪ বল আগেই ৯ উইকেটের জয় এনে দেন উসমান। মারেন দশটি চার, ৫টি ছক্কা।

উসামনের ওপেনিং পার্টনার ম্যাক্স ও’ডড করেন ৫৮ রান। দুজন উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৪১ রান। তাতে সহজ হয় জয়ের পথ।

তার আগে ঝড়ো ইনিংস শের-ই-বাংলা স্টেডিয়াম মাতান পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মইন খানের ছেলে আজম।

৮টি ছয়, ৯টি চারে ইনিংস সাজান। ৩৩ বলে ফিফটি পূর্ণ করা ডানহাতি ব্যাটার সেঞ্চুরি করতে খেলেন ৫৭ বল। ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছান এ ক্রিকেটার। শেষ বলেও মারেন ওভার বাউন্ডারি। বাবার মতো উইকেটকিপিংও করেন আজম।

২৪ বছর বয়সী এ ক্রিকেটারের বিধ্বংসী ইনিংসে খুলনা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান। দলটির ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৪০ রান। নবম বলে রানের খাতা খোলেন। নড়বড়ে শুরুর পরও দু’বার জীবন পান ১৫ ও ৩১ রানে। ৩৭ বলে ৫টি চার ও একটি ছয় মারেন এ বাঁহাতি।

Reneta

সাব্বির রহমান করেন ৭ বলে ১০ রান। বাকি কেউ ছুঁতে পারেনি দুই অঙ্ক। আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা-চট্টগ্রামবিপিএল-২০২৩মিরপুরলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT