চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টো পথে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজে হারতে হলেও জোহানেসবার্গের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল সাউথ আফ্রিকা। সেঞ্চুরিয়ানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও জয়ের ধারা বজায় রাখে প্রোটিয়ারা। সুপার স্পোর্ট পার্কে শ্রীলঙ্কাকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিকরা। এর ফলে সাদা পোশাকে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করা লঙ্কানরা এখন নিজেরাই পথে হাঁটছেন।

টসে জিতে শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান সাউথ আফ্রিকাকে। শুরুটা দারুণ করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৫.১ ওভারে প্রোটিয়ারা অলআউট হয় ২৫১ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা ৩২.২ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায়।

Banglabid

এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে গেল সাউথ আফ্রিকা। বাকি তিনটি ম্যাচের একটিতে জিততে পারলেই ওয়ানডে সিরিজের দখল নেবে প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়ানের ইনিংসের গোড়াপত্তন করতে নেমে নিশ্চিত শতরান হাতছাড়া করেন ডি’কক। ব্যক্তিগত ৯৪ রানে থিসারা পেরেরার বলে আউট হন। ৭০ বলের ইনিংসে ১৭ টি চার ও একটি ছক্কা মারেন ডি’কক।

তাকে যথাযোগ্য সঙ্গ দেন ডু’প্লেসি। যদিও ৬৬ বলে ৫৭ রান করে তিনিও থিসারা পেরেরার শিকার হন। হাফসেঞ্চুরি করার পথে ৫ হাজার ওয়ানডে রানের মাইলস্টোন টপকে যান ডু’প্লেসি। তিনি ১২৫ ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন। হাশিম আমলা ও এবি ডি’ভিলিয়ার্স ছাড়া ওয়ানডে ক্রিকেটে ডু’প্লেসির থেকে দ্রুত ৫ হাজার রান করেননি আর কোনো প্রোটিয়া ব্যাটসম্যান।

Reneta

বাকিদের মধ্যে বলার মতো রান শুধু হেনড্রিক্সের ২৯ ও মিলারের ২৫।

শ্রীলঙ্কার হয়ে থিসারা পেরেরা ৩টি এবং মালিঙ্গা ও ডি’সিলভা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট ফার্নান্ডো, রজিতা ও ধনঞ্জয়ার।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ফার্নান্ডো। কুশল মেন্ডিস করেন ২৪ রান। থিসারা পেরেরার সংগ্রহ ২৩।

কাগিসো রাবাদা ৪৩ রানে ৩ উইকেট নেয়ার পথে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন টপকে যান। দু’টি করে উইকেট নেন লুনগি এনগিদি, নটজে ও ইমরান তাহির। ম্যাচেসেরা হয়েছেন ডি’কক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও থ্রিলারধর্মী ছবি নিয়ে আসছেন সৃজিত

পরবর্তী

টানা ২৭ ঘণ্টা ‘পাসওয়ার্ড’-এর শুটিংয়ে শাকিব-বুবলী

পরবর্তী

টানা ২৭ ঘণ্টা ‘পাসওয়ার্ড’-এর শুটিংয়ে শাকিব-বুবলী

আবাহনীর ‘ভরসা’ এবার মোসাদ্দেক

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT