চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর ‘ভরসা’ এবার মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাশরাফী বিন মোর্ত্তজা নিয়মিত খেললেও গত দুই আসর অধিনায়কের দায়িত্ব থেকে দূরে ছিলেন। নেতৃত্বের ভার তুলে দেন সতীর্থের কাঁধে। এবারও হতে পারে তেমনটা। পুরো আসরেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে অধিনায়কত্ব করতে হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে। কয়েকদিন আগে প্রিমিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্টে আকাশী-নীল শিবিরকে নেতৃত্ব দেন তরুণ এই ক্রিকেটার।

শুক্রবার মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে সংস্করণ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন বিকেএসপি’র বিপক্ষে খেলতে নামবে আবাহনী। মাশরাফী স্বপরিবারে ভারতের মানালি ভ্রমনে যাওয়ায় লিগের শুরু থেকে খেলতে পারছেন না। দলটির কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন, সম্ভবত তিন ম্যাচ পর মাঠে নামবেন মাশরাফী। ওয়ানডে অধিনায়ক দলে যোগ না দেয়া পর্যন্ত মোসাদ্দেক দেবেন নেতৃত্ব।

গত দুই আসরের মতো এবারও যদি মাশরাফী অধিনায়কের দায়িত্ব নিতে না চান তাহলে ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেককেই সামলাতেই হতে পারে পুরো আসর। বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে খালেদ মাহমুদ বলেন, ‘কথা ছিল ১০ তারিখের পর থেকে মাশরাফীর সব ম্যাচ খেলার। ভেবেছিলাম দ্বিতীয় ম্যাচ থেকেই পাব। ও আসার পর হয়তো জানা যাবে কবে থেকে খেলবে। হয়তো তিন ম্যাচ মিস করবে।

‘মোসাদ্দেক অধিনায়কত্ব করবে, যেহেতু টি-টুয়েন্টিতে ওই করেছে। মাশরাফী যতদিন না আসে মোসাদ্দেকই আমাদের ভরসা।’-বলেন আবাহনী কোচ।

ঢাকা লিগের গত আসরে কাগজে-কলমে আবাহনীর অধিনায়ক ছিলেন নাসির হোসেন। তবে খালেদ মাহমুদ জানালেন মাঠে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী, ‘গতবার মাশরাফীই (অধিনায়ক) ছিল। নামে (নাসির) ছিল আর কি। মাশরাফী থাকা মানেই একটা বড় ব্যাপার। হ্যাঁ, নাসির আমাদের ক্যাপ্টেন ছিল সেটা সত্যি কথা। তবে মাশরাফী টিমে থাকলে মাঠ নিয়ন্ত্রণ করা, নিঃসন্দেহে ওর সাহাজ্য তো ছিলই। নাসিরও অনেক অভিজ্ঞ। আমি মনে করি মোসাদ্দেকও খারাপ হবে না। তবে মাশরাফী আসলে  অনুরোধ করা হবে অধিনায়ক হওয়ার জন্য।’

২০১৭ সালে মাশরাফী খেলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। ক্লাব মাশরাফীকে অধিনায়কত্ব দিতে চাইলেও মাশরাফী অনুরোধ করে মুশফিকুর রহিমকে তুলে দেন নিজের দায়িত্ব। নামের পাশে ক্যাপ্টেন ট্যাগ সরালেও নির্ভার হয়ে খেলার সুযোগ অবশ্য নেই। অধিনায়ক না হয়েও যে সিদ্ধান্ত নিতে হয় মাঠে!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT