চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্কি দেখা গেলেই বিপদ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

রাগবি বিশ্বকাপ খেলতে আগামী বছর জাপানে যাবে অংশগ্রহণকারী দেশগুলো। কিন্তু দেশটি যাওয়ার আগে একটি বিষয়ে খেলোয়াড়দের কঠোরভাবে হুঁশিয়ার করে দেয়া হয়েছে। যাদের গায়ে উল্কি আঁকানো আছে, তারা যেন কোনভাবেই জাপানী দর্শকদের সামনে এ শিল্পকর্ম প্রদর্শন না করেন!

জাপানের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ‘ইয়াকুজা’র লোকজনই মূলত গা ভর্তি করে উল্কি আঁকে। গোষ্ঠীটির ৬০ হাজারেরও বেশি কর্মীর সবার গায়েই আছে উল্কি। তাই উল্কিধারী ব্যক্তিদের ভিন্ন দৃষ্টিতেই দেখে দেশটির সাধারণ জনগণ। সেটি নেতিবাচক দৃষ্টিই। স্পা কিংবা গরমপানির গোসলখানাতেও প্রবেশাধিকার নিষিদ্ধ উল্কিধারী ব্যক্তিদের জন্য।

রাগবি খেলোয়াড়দের তাই উল্কি লুকিয়ে মাঠে নামতে অনুরোধ করেছে আয়োজক কমিটি। সাঁতারের পুল কিংবা জিমে গেলেও দেয়া হয়েছে গায়ে আচ্ছাদন ব্যবহার করার পরামর্শ।

Banglabid

খেলোয়াড়রা এ অনুরোধ মানবেন এমনটা আশা করা গেলেও খানিকটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে ২০২০ টোকিও অলিম্পিক ঘিরে। কারণ সাঁতার কিংবা ডাইভিংয়ের খেলোয়াড়দের অনেকের গায়েই উল্কি আছে। কিন্তু এ দুই খেলায় কোনভাবেই গায়ে আচ্ছাদনি ব্যবহার করে পুলে নামা সম্ভব নয়। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, তাহলে কী পুলে নামা হবে না খেলোয়াড়দের?

সবদিক বিবেচনায় এমন ধরনের আইনে কিছুটা শিথিলতা আনছে জাপান সরকার। ২০১৬ সাল থেকে কিছু কিছু স্পাতে যেতে পারেন উল্কিধারী বিদেশীরা। তবে সেটা সীমিত আকারে। অলিম্পিক আসার আগেই এই নিয়মে আরও পরিবর্তন আনার কথাও ভাবছে দেশটির সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টোকিও অলিম্পিক ২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোরাত নদীর তীরের সেই শোকাবহ ঘটনা

পরবর্তী

সাকিবের দুর্দান্ত বোলিংয়ের পরও আফগানদের লড়াকু পুঁজি

পরবর্তী

সাকিবের দুর্দান্ত বোলিংয়ের পরও আফগানদের লড়াকু পুঁজি

বিচারপতি তোমার বিচার করবে এই জনতা!

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT