চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপমহাদেশের ক্রিকেটে এখন মূল আকর্ষণ কোচ নিয়োগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

হেড কোচের নিয়োগ নিয়ে উপমহাদেশের দেশগুলোর জন্য আগামী কয়েকটি সপ্তাহ আকর্ষণীয় হতে প্রস্তুত। ইংল্যান্ড বিশ্বকাপের পর উপমহাদেশের পাঁচ দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সবাই নতুন কোচ খুঁজছে।

রবি শাস্ত্রীর সঙ্গে নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। দলের সঙ্গে তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠালেও নতুন নিয়োগের জন্য দরখাস্ত আবেদন করেছে বিসিসিআই। মিকি আর্থারকে বরখাস্ত করেছে পাকিস্তান। দু’বছরের চুক্তিতে যোগ দেয়া স্টিভ রোডস এক বছর যেতে না যেতেই বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছেন।

২০২০ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিউজিল্যান্ড সিরিজের জন্য আপদকালীন কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নিয়েছে আফগানিস্তানও। পাঁচ দেশের এই কোচ খোঁজার আড়ালে আমরা দেখে নিতে পারি কোন দল কার দিকে ঝুঁকছে?

মাইক হেসন
গত বছর নিউজিল্যান্ড দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন হেসন। তার জায়গায় কিউইদের দায়িত্ব নেন গ্যারি স্টিড। হেসনের দেখানো পথে হেঁটে এবারো বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। তবে ইংল্যান্ডের কাছে নিয়মের মারপ্যাঁচে শিরোপা হাতছাড়া হয় তাদের।

তার সেই সাফল্যের বিচার করে বেশ কয়েকটি জাতীয় দল যখন হেসনকে পেতে চাইছে, তার মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

প্রথমে নিউজিল্যান্ডের কয়েকটি পত্রিকা খবর দেয়, বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন। আর বাংলাদেশের সদ্য সাবেক রোডস দৌড়ে আছেন ভারত ও পাকিস্তানেরও।

Reneta

ইএসপিএন-ক্রিকইনফো নিশ্চিত করে, সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া পাঁচ কোচের মধ্যে মাইক হেসন বাকিদের চেয়ে এগিয়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং বোর্ডের কয়েকজন পরিচালকও তার প্রতি আগ্রহী।

কিন্তু ক্রিকইনফো যখন হেসনকে বাংলাদেশের কোচ হিসেবে এগিয়ে রাখছে, তখন নিউজিল্যান্ডের এক পত্রিকা জানাচ্ছে, পাকিস্তান দলে আর্থারের রেখে যাওয়া জায়গার কথা চিন্তা করছেন হেসন।

নিউজিল্যান্ড, কিংস ইলিভেন পাঞ্জাব ছাড়াও হেসন কেনিয়া ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন।

টম মুডি
অস্ট্রেলিয়ান এই হেভিওয়েট কোচের রয়েছে ১৫ বছরের অভিজ্ঞতা। তার অধীনেই ২০০৭ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। ফলে উপমহাদেশের আবহ সম্পর্কে তার অজানা তেমন কিছুই নেই। শুধু তাই নয়, বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল, বিপিএল ও সিপিএলেও অনেকদিন ধরে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। মাইক হেসনের মতো তিনি সম্প্রতি আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের কোচিং পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে উপমহাদেশের অনেক দলের রাডারেই তিনি আছেন।

হাথুরুসিংহে
বিশ্বকাপ ভরাডুরির পর বেশ টালমাতাল অবস্থা হয় শ্রীলঙ্কা ক্রিকেটে। চুক্তির মেয়াদ আর অর্থের অঙ্কের হিসেবে ব্যাপক প্যাচে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড-এসএলসি। তবে শেষ পর্যন্ত হাথুরুকে বরখাস্ত করে এসএলসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য রমেশ রত্মনায়েককে আপদকালীন কোচ করেছে শ্রীলঙ্কা। লঙ্কান দলে তার ভবিষ্যৎ না থাকলেও অভিজ্ঞতার জন্য উপমহাদেশের অনেক দলই তাকে চাইছে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাডানার ও বাংলাদেশে সফলভাবে দেড় বছর কাটানোর পর আচমকা শ্রীলঙ্কার কোচ হন হাথুরু। যে দল ছেড়ে চলে গিয়েছিলেন, সেই বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে সামনের সারিতে আছেন তিনি।

রবি শাস্ত্রী
২০১৭ সাল থেকে ভারতীয় দলের সঙ্গে আছেন রবি শাস্ত্রী। তার চুক্তির মেয়াদ আবারো বাড়তে পারে বলে খবর। এই বিশ্বকাপজয়ী সাবেক তারকার অধীনেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে উঠে ভারত। তাছাড়া প্রথমবারের অস্ট্রেলিয়ার মাটিতেও টেস্ট সিরিজ জেতে কোহলি দল।

তবে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো ফল করলেও বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর পরিস্থিতি পাল্টেছে। সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হারও শাস্ত্রীর উপর কিছুটা ছায়া ফেলেছে। তার জায়গায় ভারতের কোচ হওয়ার দৌড়ে চলে এসেছেন সাবেক কোচ গ্যারি কাস্টেন, মাহেলা জয়বর্ধনে, হেসন ও টম মুডি।

মিকি আর্থার
নিজের সাফল্যের চিত্র তুলে ধরে চুক্তির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু মিকি আর্থারের অনুরোধে সাড়া না দিয়ে উল্টো তাকেসহ পুরো কোচিং স্টাফকেই ছাঁটাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত মাসের বিশ্বকাপের পরপরই চুক্তির মেয়াদ শেষ হয় আর্থারের। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। অল্পের জন্য সেমিফাইনালে যেতে পারেনি সরফরাজের দল। নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট থাকা সত্ত্বেও নেট রানরেটের হিসাবে বাদ পড়তে হয় তাদের।

বিশ্বকাপের পারফরম্যান্স রিভিউয়ের জন্য ডাকা পিসিবির বৈঠকে চুক্তির মেয়াদ দুবছর বাড়ানোর অনুরোধ করেছিলেন আর্থার। সেটা নাকচ করে দেয়া হয়। পিসিবি চেয়ারম্যান এহসান মানি আর্থারসহ বাকি তিনজন- বোলিং কোচ আজহার মেহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার লুডেনের চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানিয়ে দেন। নতুন নিয়োগের জন্য পিসিবি দ্রুতই বিজ্ঞাপন দেবে বলেও জানান মানি।

২০১৬তে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেন আর্থার। এরপরই ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করে এবং তার সময়েই টেস্ট র‌্যাঙ্কিংয়ের একনম্বর হয়েছিল পাকিস্তান। এই আর্থারের আমলেই ২০১৭তে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে সরফরাজ আহমেদের দল। তাছাড়া টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়েও একনম্বরে আছে পাকিস্তান।

তবে সামগ্রিক ফলাফল বিচার করলে চিত্রটা অন্যরকম। গত দু’বছর ধরে টেস্টে খুব বাজে সময় যাচ্ছে পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাতের মতো নিজেদের ‘দ্বিতীয় হোম ভেন্যু’তে শ্রীলঙ্কার কাছে ২-০তে সিরিজ হেরেছে। সবশেষ ২৮ টেস্টে মাত্র ১০টিতে জিতেছে, ১৭টিতেই হার।

আর্থারের আমলে ওয়ানডেতে জয়ের হার ৫০ শতাংশের নিচে। এই সময়ে ৬৬ ম্যাচে জয় ২৯টিতে, ৩৪টিতে হার, তিনটিতে কোনো ফল হয়নি।

এর আগে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে আর্থারের। শোনা যাচ্ছে ট্রেভর বেলিসের রেখে যাওয়া ইংল্যান্ড জাতীয় দলের জায়গাটা নিতে পারেন তিনি। কিন্তু উপমহাদেশের অনেক দলও তাকে পেতে চাইবে।

মাহেলা জয়বর্ধনে
ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শদাতা এবং আইপিএল দলের মুম্বাই ইন্ডিয়ান্স ও বিপিএল দল খুলনা টাইটান্সের প্রধান কোচের ভূমিকাসহ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক গত কয়েক বছর ধরে কোচিং সার্কিটেই আছেন।

তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে সঙ্গে সম্পর্ক ভালো নেই তার। ফলে নিজ দেশের দায়িত্ব নেয়ার সম্ভাবনা কম। তাতে অবশ্য অন্য দেশের দায়িত্ব নেয়া তো আর কঠিন না।

বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই মিটিংয়ের পরই খবর- পাকিস্তানের কোচ হতে পারেন মাহেলা জয়াবর্ধনে।

পিসিবির কাছের সূত্রে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সাবেক ক্রিকেটারদের অনেকেই আর্থারের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন। পাকিস্তানি অনেক সাবেকদের ধারণা, কঠিন সময়ে ঠিকভাবে দায়িত্ব নিতে পারেন না আর্থার।

পিসিবির অতি ঘনিষ্ঠ একটি সূত্র এক্সপ্রেস ট্রিবিউনকে জানায়, পাকিস্তানের একজন সাবেক গ্রেট তারকা দলের কোচ হিসেবে আর্থারের জায়গায় শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান জয়াবর্ধনেকে নিয়োগ দিতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন।

নাম না জানানো সাবেক ওই ক্রিকেটার মনে করেন, পাকিস্তানের এমন একজন কোচ নিয়োগ দেয়া উচিত, যিনি তিন ফরম্যাটেই ক্রিকেট খেলেছেন। সেই হিসেবে জয়াবর্ধনে পুরোপুরি ফিট। তিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং সেই চাকরিটা ছাড়ার সম্ভাবনা কম। তার উপর ভারতীয় দলের কোচ হওয়ার জন্যও আবেদন করেছেন লঙ্কান সাবেক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন সিনেমায় বড় পর্দার ঈদ: অপ্রতিদ্বন্দ্বি শাকিব

পরবর্তী

ঈদের ছুটির আনন্দে হানা দিতে পারে বৃষ্টি

পরবর্তী
বৃষ্টি-বৃষ্টির সম্ভাবনা-বাড়তে পারে শীত

ঈদের ছুটির আনন্দে হানা দিতে পারে বৃষ্টি

তৈরি পোশাক

বেতন-ভাতা পরিশোধ করেছে সব কারখানা: বিজিএমইএ

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT