চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপন্যাস হয়ে ফিরে এলেন শহীদ আলতাফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
শিল্প সাহিত্য
A A
শহীদ আলতাফ মাহমুদ এর উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত লেখক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা যুদ্ধ চলাকালীন দেশীয় রাজাকারদের সঙ্গে নিয়ে পাকবাহিনীরা ধরে নিয়ে যাওয়ার ৪৬ বছর পরে ফিরে এসেছেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ। তবে সেটা উপন্যাসের নাম ভূমিকায়। তাও একজন ভারতীয় লেখকের কলমে!

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাটাবনে বুকশপ ক্যাফে দীপনপুর-এ উপন্যাস ‘আলতাফ’ এর বাংলা ও ইংরেজী প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনীর উদ্বোধন করেন কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপন্যাসটির লেখক অমিত গোস্বামী।

‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’ -এর কালজয়ী সুরস্রস্টা ও ৭১ সালে মুক্তিযুদ্ধে ঢাকায় পাকিস্তানী বাহিনীর ভিত্তি টলিয়ে দেওয়া গেরিলা বাহিনী ‘ক্র্যাক প্লাটুন’ এর নেতা আলতাফ মাহমুদ মুক্তিযুদ্ধের সময় ৩০ আগস্ট হানাদার পাকিস্তানী বাহিনীর হাতে ধরা পড়েন। নির্মম অত্যাচারের শিকার হন ও নিখোঁজ হন।

শহীদ আলতাফ মাহমুদ এর স্মরণে বক্তৃতা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ উপন্যাস প্রসঙ্গে লেখক অমিত গোস্বামী বলেন, ‘কোনো মহান চরিত্র নিয়ে উপন্যাস লেখা খুব কঠিন কাজ। কারণ এতে ঔপন্যাসিকের স্বাধীনতার সুযোগ খুব কম থাকে। কল্পনার আশ্রয় নেওয়া যায় না। সত্যি ঘটনার বিবরণ দিতে হয়। ভুলভ্রান্তি হলে সমালোচনাও শুনতে হয়। এ উপন্যাসটি লিখতে গিয়ে আমি কাহিনি পরম্পরা বিবৃত করা ছাড়া আর কিছু করিনি।’

তিনি আরো বলেন, ‘চাকরী ছেড়ে শুধু একজন মহান যোদ্ধা, সুরস্রস্টাকে এবং স্বাধীনতা সংগ্রামীকে খুঁজতে চেয়েছি তিন বছর ধরে। আশা করি পাঠক এ ভালোবাসার আঁচ লেখাতে পাবেন।’

প্রকাশনাটির উদ্বোধক নূরুল হুদা বলেন, ‘আলতাফ মাহমুদ গণমানুষের শিল্পী। বাংলার নবজাগরণের সাথে আত্মিকভাবে সম্পৃক্ত থাকতে চেয়েছিলেন। তিনি কেবল একটি নাম নন পুরো মুক্তি সংগ্রামের একটি রুপক। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার রুপক।’

Reneta

শহীদ আলতাফ মাহমুদ এর স্মরণে আলোচনা অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ তিন বছরের চেষ্টায় ও গবেষণায় লেখা ৯৬ পৃষ্ঠার উপন্যাসে উঠে এসেছে আলতাফ মাহমুদের সংগীত জীবন, পারিবারিক বোধ ও প্রেম, রাজনৈতিক বিশ্বাস, ক্র্যাক প্লাটুনের নেতৃত্ব ও আত্মদান।

বাংলাদেশের নতুন প্রজন্মকে উৎসর্গ করে লেখা উপন্যাসটির ইংরেজী অনুবাদ করেছেন লেখকের কন্যা অয়ন্তী গোস্বামী ঘোষাল। বাংলাপ্রকাশের প্রকাশনা ‘আলতাফ’ এর মূল্য নির্ধারিত হয়েছে ৩০০ টাকা। যা মিলছে বাংলাদেশ, ভারত, লন্ডন এবং আমেরিকাতে।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলতাফআলতাফ মাহমুদউপন্যাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT