চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে ব্যালট পেপার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৮
কক্সবাজার, রাজনীতি
A A
ফাইল ছবি

তফসিল অনুযায়ী শুক্রবার সকাল ৮ টায় শেষ হয়েছে প্রচার-প্রচারণা। কক্সবাজারে রয়েছে চারটি সংসদীয় আসন। প্রচার প্রচারণা শেষে এখন প্রশাসনিক কাজ চলছে চারটি সংসদীয় আসনে।

চারটি আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও মাঠে রয়েছে মাত্র ১২ জন। তবে মূল প্রতিদ্বন্দ্বীতা রয়েছে মহাজোট আর জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থীরা। কক্সবাজারের চারটি আসনই টহল শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চলছে পুলিশ বিজিবি আর সেনা টহল।

ইতিমধ্যেই নির্বাচনী ব্যালট পেপার আর বক্স চলে গেছে উপজেলা পর্যায়ে। জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ জানিয়েছেন, এসব ব্যালেটবক্স আগামীকাল উপজেলা থেকে কেন্দ্রে সরবরাহ করা হবে।

কক্সবাজারের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, ২ হাজার ২১ জন বিজিবি সদস্য, ৪০০ সেনাসদস্য ১১৬ জন কোস্টগার্ড, ৪৫ জন ম্যাজিস্ট্রেট এবং ২ কোম্পানি র‍্যাপিড একশন ব্যাটালিয়ন সদস্য কক্সবাজারের নির্বাচনে দায়িত্ব পালন করছে। এসব বাহিনীর সদস্যরা ইতিমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে।

রিটার্নিং অফিসার আরও জানিয়েছেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফের শাহপরীর দ্বীপ, কুতুবদিয়া ও মহেশখালীর জন্য তিনি যে হেলিকপ্টার সরবরাহ চেয়েছিলেন তা হয়তো বরাদ্দ পাওয়া যেতে পারে।

কক্সবাজারের চারটি আসনে ১৩ লাখ ৬৮ হাজার ৮২ জন ভোটার ৭১ ইউনিয়নের ৫১৩ টি ভোটকেন্দ্রে ৩০ ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

Reneta

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, আগামী ৩০ ডিসেম্বর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সে মতে কাজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উপজেলাব্যালট পেপার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT