উপজেলা নির্বাচন: চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

চতুর্থ ধাপে দেশের ১০৭টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পাঁচটি বিভাগের ১৬ জেলার ওইসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন বিজিবির দেড় লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।
চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ১৫ উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেগুলোতে ভোট হচ্ছে না।
আগামী ১৮ জুন পঞ্চম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







