চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্মুক্ত হলো কক্সবাজার সমুদ্র সৈকত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৩৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২১
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সমুদ্র সৈকত, পর্যটকদের ভিড়, বঙ্গোপসাগর, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামরীর কারণে প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে  উন্মুক্ত হলো কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলো। খুলে দেয়ার সাথে সাথে সৈকতে ভিড় বাড়ছে পর্যটকদের। পর্যটকদের পদচারনায় মুখর হয়ে উঠেছে সাগর পাড়। সাগরের লোনা জলে গা বাসিয়ে আনন্দ আর হইচইয়ে মেতেছে পর্যটকরা।

পর্যটকদের স্বাগত জানাতে হোটেল-মোটেল, রেস্তেরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন করে সেজেছে। সৈকতের নানান পেশার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ফিরেছে নিজেদের প্রাণের প্রতিষ্ঠানে। এ যেন এক আনন্দ উচ্ছ্বাসের মিলন মেলা।

নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে ট্যুারিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা।

Banglabid

সৈকত এলাকার দোকানপাটগুলো খুলে বসে আছে ব্যবসায়ীরা। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ কক্ষ ভাড়া দেয়া সহ ঝুকিমুক্তভাবে পর্যটন খাত সবার জন্য উন্মুক্ত করার সরকারী সিদ্ধান্ত মেনেই সব কিছু খোলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা দেখার জন্য জেলা প্রশাসন থেকে থাকছে পর্যবেক্ষক দল। সৈকতের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন কওে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলতি বছরের ১ এপ্রিল থেকে সংক্রামণরোধে লকডাউন ঘোষনা করে সরকার। একইভাবে কক্সবাজার সমুদ্র সৈকত সহ সকল বিনোদনকেন্দ্র বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপর থেকে পর্যটকরা সৈকত ও বিনোদনকেন্দ্র গুলো ভ্রমন থেকে বিরত ছিল। কিন্তু, গতকাল ১৯ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন ও বিনোদনকেন্দ্র গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এ নিয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকল পর্যটনকেন্দ্র, হোটেল, মোটেল, গেস্টহাউজ, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যা ৫০ শতাংশ ব্যবহার করে চালু করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় ১ লাখ কোটি টাকা

পরবর্তী

উয়েফা বর্ষসেরা: সংক্ষিপ্ত তিনের সবাই মিডফিল্ডার

পরবর্তী
উয়েফা বর্ষসেরা তিন মিডফিল্ডার ফুটবলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা বর্ষসেরা: সংক্ষিপ্ত তিনের সবাই মিডফিল্ডার

বাংলাদেশি ফুটবলারের ছবি, খেলাধুলা, অনুশীলন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন উড়োজাহাজের চাকায় দেহাবশেষ আফগান ফুটবলারের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT