বাংলাদেশ

উন্নয়নশীল দেশে উত্তরণে চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মানচিত্র ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গ্রাফ, উন্নয়নশীল দেশের উত্তরণে বাংলাদেশের অগ্রগতি নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ত্রিবার্ষিক সভায় উন্নয়নশীল দেশে তালিকাভূক্ত করতে চূড়ান্ত সুপারিশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তুতির জন্য দুই বছর বাড়তি সময় দেওয়ার সুপারিশের সিদ্ধান্তও নেওয়া হয়।

সিডিপি তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেকটা এগিয়ে গেছে।

এ উপলক্ষে আজ শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:উন্নয়নশীল দেশ জাতিসংঘ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…