চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত বিশ্বে গণতন্ত্রের প্রতি অসন্তোষ ‘বাড়ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

গত ২৫ বছরের মধ্যে উন্নত বিশ্বের দেশগুলোতে গণতন্ত্রের প্রতি অসন্তোষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় সম্প্রতি এ তথ্য উঠে এসেছে।

গণতন্ত্রের প্রতি মনোভাব জানতে প্রায় চল্লিশ লক্ষাধিক মানুষের উপর প্রায় ৩ হাজার ৫শ’টি জরিপ বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়েছে।

জরিপে গণতন্ত্রের প্রতি অসন্তোষের পরিমাণ সবচেয়ে বেশি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বব্যাপী গণতন্ত্র এখন হতাশায় পড়েছে বলে জানিয়েছেন জরিপের প্রধান ড. রর্বাতো ফোয়া।

Banglabid

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিউচার অব ডেমোক্রেসি সেন্টারের করা ওই জরিপে বলা হয়, ১৯৯৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে গণতন্ত্র সম্পর্কে জনগণের অসন্তুষ্ট ৪৮ থেকে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ অসন্তোষ বলে রেকর্ড করা হয়।

ড. ফোয়া বলেন, ‘আমরা দেখতে পেয়েছি যে গণতন্ত্রের প্রতি অসন্তুষ্টি সময়ের সাথে সাথে বেড়েছে এবং বিশেষত উন্নত দেশগুলিতে সর্বকালের উচ্চতায় পৌঁছেছে।’

বিশ্বব্যাপী ১৫৪টি দেশের উপরে চালানো ওই জরিপে নিজ নিজ দেশের গণতন্ত্রের প্রতি জনগণ সন্তুষ্ট কিনা সেই প্রশ্ন রাখা হয়। প্রশ্নের উত্তরে কিছু দেশের ডেটা ৭০-এর দশক থেকে বিংশ শতাব্দীর শেষের দশকে গণতন্ত্রের প্রতি সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু গত দশকে ধীরে ধীরে গণতন্ত্রের প্রতি মানুষের অসন্তোষ বৃদ্ধি পেয়েছে।

Reneta

সমীক্ষায় সুপারিশ করা হয়েছে, ২০০৮ সালের আর্থিক দুর্ঘটনার ‘অর্থনৈতিক ধাক্কা’ ও ২০১৫ সালের শরণার্থী সংকট এবং বৈদেশিক নীতি ব্যর্থতার ক্ষেত্রে অসন্তুষ্টির রাজনৈতিক এবং সামাজিক পুনর্বিবেচনার প্রতিফলন ঘটেছে।

গবেষণায় যুক্তরাজ্যে ১৯৭০ সাল থেকে ত্রিশ বছর গণতন্ত্রের প্রতি সন্তোষ বৃদ্ধি পেয়েছিলো। কিন্তু ২০০৫ সালের পর থেকে অর্থনৈতিক সংকট এবং জাতীয় নানা বিষয়ে বিতর্ক দেখা দেয়ায় গণতন্ত্র প্রতি মানুষ আস্থা হারাতে শুরু করে।

জরিপে বলা হয়, যুক্তরাজ্যে ১৯৯৫ সালে গণতন্ত্রের প্রতি অসন্তোষের হার ছিল ৪৭%, ২০০৫ সালে ছিল ৩৩% এবং ২০০৯ সালে সাধারণ নির্বাচনের আগে গিয়ে দাঁড়ায় ৬১%।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অসন্তোষের হার ছিল মাত্র ২৫%, কিন্তু এর পরে নাটকীয় ভাবে অসন্তোষের হার গিয়ে দাঁড়ায় ৫০%।

তবে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে এবং নেদারল্যান্ডসে গণতন্ত্রের সন্তুষ্টির হার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

গবেষণায় বলা হয়, গণতন্ত্রের প্রতি আস্থা হ্রাস পাওয়ার কারণ হল গণতান্ত্রিক সংস্থাগুলি অর্থনৈতিক বিপর্যয় থেকে শুরু করে বিশ্ব উষ্ণায়নের হুমকির মতো কয়েকটি বড় সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে।গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার করতে হলে এই বিষয়গুলোর অবশ্যই পরিবর্তন করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পাকিস্তানে টেস্ট খেলতে না যাওয়ার কোনো কারণ নেই’

পরবর্তী

ক্ষোভে-হতাশায় ম্যানইউ কর্মকর্তার বাড়িতে সমর্থকদের হামলা

পরবর্তী

ক্ষোভে-হতাশায় ম্যানইউ কর্মকর্তার বাড়িতে সমর্থকদের হামলা

'বেলাশেষে'র ঘরেই 'বেলাশুরু'র শুটিং

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT