স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহা-পরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মাদ খুরশিদ বলেছেন, করোনার ভ্যাকসিন আবিস্কার হলেই বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মত একই সময়ে বাংলাদেশেও ভ্যাকসিন আনা হবে । যারা ফ্রন্ট লাইনে রয়েছেন যেমন চিকিৎসক সাংবাদিক তাদের আগে ভ্যাকসিন দেওয়া হবে ।’
মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা ভ্যাকসিন নিয়ে কাজ করেন সেই সংস্থার সাথে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। কি করে বাংলাদেশ ভ্যাকসিনটি পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে এরই মধ্যে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে ।
ভ্যাকসিন আবিস্কার হওয়ার সাথে সাথেই কেউ যাতে ভ্যাকসিনটা পৃথিবীতে অনেক শক্তিশালী দেশ রয়েছে তারা যাতে আগে না পেয়ে যায় সেদিকে খেয়াল রেখে বিশ্বের সব দেশ যাতে করে একই সাথে ভ্যাকসিনটা পায় এবং একই সময়ে যাতে আমরাও পাই সেই লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি ।







