চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চান সালাহ উদ্দিন

পান্থ রহমান পান্থ রহমান
৩:৩৬ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৫
রাজনীতি
A A

ভারতের মেঘালয়ে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ইচ্ছার বিরুদ্ধে ভারতে তার অনুপ্রবেশ ঘটেছে, বিষয়টি আইনীভাবে মোকাবেলা করবেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সালাহ উদ্দিনের হার্টের অবস্থা ভালো। তবে কিডনির অবস্থা ভালো নয়। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

তবে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহ উদ্দিনের বিরুদ্ধে মেঘালয় প্রশাসনের করা অবৈধ অনুপ্রবেশ মামলা থাকায় তার বিদেশ যাওয়া ও ভারতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয় নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

সালাহ উদ্দিনের মামলাটি আগামীকাল সোমবার মেঘালয়ের আদালতে ওঠার কথা রয়েছে। এজন্য অবশ্য হাসপাতালের ছাড়পত্রের প্রয়োজন হবে।

Banglabid

আদালতে সালাহ উদ্দিনের হয়ে মামলা লড়ার বিষয়টি নির্ভর করছে ভিসা জটিলতায় আটকে থাকা তার স্ত্রী হাসিনা আহমেদের শিলং পৌঁছানোর ওপর।

সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা এবং আইনী লড়াই চালানোর কথা জানিয়েছেন মেঘালয়ে থাকা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।

তিনি জানান, সালাহ উদ্দিন আহমেদ এখনো ঠিকমত কথা বলতে পারছেন না। কথা জড়িয়ে যাচ্ছে। কোমড় ব্যথার জন্য রাতে ঠিকমত ঘুমাতে পারছেন না বলেও জানান তিনি।

Reneta

এ অবস্থায় তার উন্নত চিকিৎসা দরকার।

সালাহ উদ্দিন আগে থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন বলে এখনও সেখানে তার চিকিৎসা হওয়া উচিৎ বলে মনে করেন জনি।

আইনী লড়াই প্রসঙ্গে তিনি বলেন, এখনো সালাহ উদ্দিনের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। সালাহ উদ্দিনের স্ত্রী শিলং আসলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান আব্দুল লতিফ। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালাহ উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমুদ্র পথে বিদেশ যাত্রায় সুনামগঞ্জের ৫০ যুবক নিখোঁজ

পরবর্তী

প্রিপারেটরির বাতাসে যতো গুজব

পরবর্তী

প্রিপারেটরির বাতাসে যতো গুজব

দক্ষিণের দেশগুলোকে সহযোগিতা বাড়াতে বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT