বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য সমাজকল্যাণমন্ত্রী ঢাকায়

সমাজকল্যাণমন্ত্রী ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আসেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজকল্যাণমন্ত্রী ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আসার সময় তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।

আজ রোববার দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ থেকে অ্যাম্বুলেন্সে করে ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। এরপর বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়।

মন্ত্রীর সাথে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ছেলে রাকিবুজ্জামান রাকিবসহ পরিবারের আরও ৩ সদস্য ঢাকায় গেছেন।

গত শনিবার রাত আড়াইটায় বুকে ব্যথা হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি হন মন্ত্রী নুরুজ্জামান। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা।

বিষয়:এয়ার অ্যাম্বুলেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…