চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উধাও’-এর পর গীতকবি জাহিদ আকবরের ‘শিকার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

হাবিবের ডুব, ন্যানসির দুদিকেই বসবাস, ইমরানের আরাধনা, আরফিন রুমির প্রিয়তমা, মন রাখো পাঁজরে, কিছু কথা আকাশে পাঠাও, তুমিহীনা, কাজী শুভর মন পাঁজরে এসব গান লিখে গীতকবি হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন জাহিদ আকবর।

এছাড়া হিরো দ্য সুপারস্টার, মোস্ট ওয়েলকাম, প্রজাপতি, নিঃস্বার্থ ভালোবাসা এসব আলোচিত ছবিতেও তার লেখা গান রয়েছে। গীতকবি থেকে গেল বছর লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার লেখা প্রথম বই ‘উধাও’ প্রকাশ হয়েছিল ২০১৮ এর বইমেলায়।

এমনকি প্রথম বই হিসেবে বেশ সফলতাও দেখিয়েছেন জাহিদ আকবর। গেল বইমেলাতেই পাঠক চাহিদায় বইটির তৃতীয় সংস্করণ উধাও হয়েছিলো! প্রথম বইয়ের সাফল্যের পর এ বছর জাহিদ আকবর তার দ্বিতীয় বই ‘শিকার’ নিয়ে এলেন।

জাহিদ আকবরের লেখা ‘শিকার’র প্রচ্ছদ
Banglabid

লেখক জাহিদ আকবর জানান, বাংলাদেশ শোবিজ জগতের অলিগলির বিভিন্ন ফাঁদপাতা ঘটনা নিয়ে তিনি ‘শিকার’ বইটি লিখেছেন। বললেন, আমি মিডিয়াতেই হাঁটাচলা করি। নিজের দেখা, জানার বাইরে আমি কিছুই লিখতে পারিনা। যেসব ঘটনা দেখেছি, জেনেছি তাই গল্প আকারে ‘শিকার’-এ তুলে ধরেছি।

জাহিদ আকবর বলেন, গত বছর ‘উধাও’ লিখে যে ভালোবাসা পেয়েছি, ওই ভালোবাসা ও অনুপ্রেরণা থেকে এবার ‘শিকার’ লিখেছি। গতবার আমার ‘উধাও’ যারা পড়েছেন, বেশীরভাগই আমার লেখা গানের শ্রোতা। তারাই আমাকে ‘শিকার’ লিখতে উৎসাহ দিয়েছেন।

আজ (শুক্রবার) থেকে মেলায় প্রিয়মুখ প্রকাশনের ১৭৬-১৭৭ নাম্বার স্টলে ‘শিকার’ বইটি পাওয়া যাচ্ছে বলে জানান গীতকবি, লেখক ও সাংবাদিক জাহিদ আকবর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উধাওএকুশে বইমেলাজাহিদ আকবরবইমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলিউডের ‘ঢাকা’য় এবার বলিউডের পঙ্কজ

পরবর্তী

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি উৎসব

পরবর্তী

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি উৎসব

টিকিট কাউন্টার বন্ধ, স্টেডিয়ামে ঢুকে দর্শকদের প্রতিবাদ

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT