চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের ‘ঢাকা’য় এবার বলিউডের পঙ্কজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের গল্পে হলিউডে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ‘ঢাকা’। গেল নভেম্বর থেকে ভারতে চলছে সেই ছবির শুটিং। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ‘থর’ খ্যাত তারকা অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। আর এই পর্যায়ে এসে ছবিতে যুক্ত হচ্ছেন বলিউডের এই সময়ের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ এ দুর্দান্ত অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন পঙ্কজ। এরপর আর পিছু ফিরতে হয়নি তার। এবার এলো হলিউডে কাজের সুযোগ! তাই আর তাহ ছাড়া নয়! ঢাকার শহরের গল্পে নির্মিতব্য এই ছবিতে এবার যুক্ত হলেন বলিউডের এই সুলতান!

হলিউডি এই সিনেমার নাম এবং বিষয়বস্তু ঢাকা কেন্দ্রিক হলেও শুটিং ঢাকায় হয়নি। ভারতের আহমেদাবাদ ও মুম্বাইয়ে হয়েছে ছবির শুটিং। সামনের অংশ শুটিং হবে থাইল্যান্ডে। আর সেখানেই ক্রিস হেমসওয়ার্থদের সাথে শুটিংয়ে অংশ নিবেন পঙ্কজ। এমন খবরই জানিয়েছে ইন্ডিয়া টুডে।

Banglabid

তবে ‘ঢাকা’ চলচ্চিত্রে শুধু পঙ্কজ একাই অভিনয় করছেন না, বরং এই ছবিতে এরইমধ্যে যুক্ত হয়েছেন গোলসিফতেহ ফারাহানি, ডেভিড হার্বার, রণদীপ হুদা এবং মনোজ বাজপেয়ীর মতো তারকা অভিনেতারা। এমনকি এখানে অভিনয়ের কথা ছিলো বলিউডের ভার্সেটাইল অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীরও। কিন্তু ‘সেক্রেড গেইম’ নিয়ে ব্যস্ত থাকায় ‘ঢাকা’য় অভিনয়ের প্রস্তাব প্রত্যাখান করেন নওয়াজ।

ভারতে শুট করা ‘ঢাকা’ চলচ্চিত্রটির বেশকিছু স্থিরচিত্র ঘুরছে অনলাইনে। এমনকি ছবির সঙ্গে সংশ্লিষ্টদের অনেককেও স্থিরচিত্র সোশাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেছে। শুধু তাই নয়, যে সেট নির্মাণ করে ঢাকার শুটিং করেছেন পরিচালক, সে স্পট প্রথমবার কেউ দেখলে অবিশ্বাস করতে পারবেন না যে এটা ঢাকায় নয়!

শুটিংস্পটে সবকিছু বাংলায় লেখা দেখা গেছে। ঢাকার চিরায়ত যানবাহন যেমন রিকশা, ট্রাক এবং সিএনজি দেখা গিয়েছে। শুটিং লোকেশনের পেছনে প্রচুর বাংলা লেখা সাইনবোর্ডও ঝুলতে দেখা গেছে।

Reneta

কিন্তু এসবতো ঢাকা শহরে এসেও করতে পারতেন তারা। এমন প্রশ্ন অনেকের। কিন্তু যে বিষয়টি সবাই ভাবছেন না সেটা হলো, বিশাল পরিসরে শুটিং আয়োজন করতে ভারতে যে সুবিধা পেয়েছেন তা কি বাংলাদেশে এসে পেতেন হলিউডের এই টিম?

এমন প্রশ্ন রেখেছেন খোদ এক ভক্ত। ঢাকার শুটিং ঢাকায় না করে ভারতে সেট নির্মাণ করে করার কারণ হিসেবে সেই ভক্ত বলছেন, বাংলাদেশে বিশাল পরিসরে কাজ করতে এখনো কোনো বড় ক্রু তৈরি হয়নি। যা কিনা ভারতীয়দের আছে। তাছাড়া শুটিংয়ের অনুমতি, লোকেশনে ঝামেলা সব মিলিয়ে ভারতেই ঢাকার শুটিংস্পট নির্মাণ করা যৌক্তিক মনে করেছেন।

বাংলাদেশের রাজধানী শহর ঢাকাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নেটফ্লিক্সের প্রজেক্ট ‘ঢাকা’। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো প্রযোজনা করছেন ছবিটি। পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। একজন অপহৃত ভারতীয় ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করবেন তিনি। ছবিতে তার নাম টেইলর রেক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাগ কাশ্যপঢাকানওয়াজ উদ্দিনপঙ্কজ ত্রিপাঠিলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নবম ওয়েজ বোর্ডে সম্প্রচার কর্মীদের আলাদা বেতনকাঠামো: তথ্যমন্ত্রী

পরবর্তী

‘উধাও’-এর পর গীতকবি জাহিদ আকবরের ‘শিকার’

পরবর্তী

'উধাও'-এর পর গীতকবি জাহিদ আকবরের 'শিকার'

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি উৎসব

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT