বিনোদন

উদ্ভিদজাত মাংসের প্রচার করবেন বিরাট-আনুশকা

বিরাট ও আনুশকা উদ্ভিদজাত মাংসের প্রচারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট ও আনুশকা উদ্ভিদজাত মাংসের প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যা বাংলাদেশের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুম্বাই স্টার্টআপ ব্লু ট্রাইব ফুডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। পাশাপাশি বিনিয়োগও করেছেন এই তারকা দম্পতি।

উদ্ভিদজাত বিকল্প মাংস তৈরিতে ভারতে অন্যতম ব্লু ট্রাইব ফুডস। গাছ থেকে পাওয়া উপাদান থেকে তৈরি হয় এই খাবার, যা খেতে অনেকটা মাংসের মতো। পুষ্টিগুণে প্রাণীজ মাংসের সমান বা তার থেকেও বেশি।

মাংসের জন্য প্রয়োজন নেই পশুপালন বা পশু হত্যার। বিরাট-আনুশকা বরাবরই পশুহত্যার বিপক্ষে অবস্থান করে আসছেন। সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই কাজে যুক্ত হলেন তারকা দম্পতি।

বিরাট কোহলি ও আনুশকার ২৪০ মিলিয়নের বেশি ফলোয়ার ইনস্টাগ্রামে। ভারতের প্রতিনিধিত্ব করেন তারা। এই দম্পতি যে ভেজিটেরিয়ান, একথা সবারই জানা। তাই বেশি সংখ্যক মানুষের কাছে উদ্ভিদজাত মাংস পৌঁছানোর জন্য বিরাট-আনুশকাকেই যোগ্য মনে করেছে কোম্পানিটি।

উদ্ভিদজাত মাংস একদিকে যেমন প্রোটিনে ভরপুর, তেমনই প্রাণীজাত মাংসের চেয়ে বেশি ফাইবার বা খাদ্য আঁশ রয়েছে এই মাংসে। কোনও কোলেস্টেরলও নেই। তাই ভারতে এই মাংসের চাহিদা দিন দিন বাড়ছে।

বিষয়:আনুশকা আনুশকা শর্মা ক্রিকেট দম্পতি প্রোটিন বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…