চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাল গাজায় ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ইসরায়েল

জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজা। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৪১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুরো শহরের ওপরে ইসরাইলি শাসন শক্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্র পেছন থেকে সমর্থন দিয়ে চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।

ইসরাইলের বক্তব্য, বিক্ষোভকারীরা সীমান্ত বেড়া ভেঙে ফেলার চেষ্টা করেছে। গাজার ইসলামপন্থী দল হামাস গত ছয় দিন ধরেই এই ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ পরিচালনা করছে।

Banglabid

হামাসের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ওই হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও ছিল। সেখানে আহত হয়েছে আরো অন্তত ৫০০ জন।

এই বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১০০০ জন।

ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিরোধিতা এমনকি অনুরোধ সত্ত্বেও ইসরায়েলে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর হচ্ছে সোমবার।

Reneta

গত ৭ ডিসেম্বর নিজ দেশসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে সমালোচনার মুখেও তেল আবিবের বদলে জেরুজালেম শহরকে একপক্ষীয়ভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার পর ২১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।

সাধারণ পরিষদে জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা বাতিল করার প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি রাষ্ট্র, ভোটদান থেকে বিরত থাকে ৩৫টি রাষ্ট্র, আর বিপক্ষে ভোট দেয় মাত্র ৯টি রাষ্ট্র। গুয়াতেমালা ছিল ঐ ৯টি রাষ্ট্রের একটি।

ইসরায়েল সমগ্র জেরুজালেমকে নিজেদের অধিকারভুক্ত বলে দাবি করে। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবি স্বীকার করে না।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেম, যেখানে আল-আকসা মসজিদসহ বৃহত্তম হারাম শরিফ অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালের পর থেকে তা অবৈধভাবে দখল করে রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT