অন্যান্য খেলা

‘উত্তরের নরকে’ বেলজিয়ান সাইক্লিস্টের মৃত্যু

‘উত্তরের নরকে’ বেলজিয়ান সাইক্লিস্টের মৃত্যু

‘উত্তরের নরক’ বলে পরিচিত প্যারিস-রউবাইক্স রেসে মর্মান্তিক এক সংঘর্ষে বেলজিয়ান সাইক্লিস্ট মাইকেল গোলার্টস মারা গেছেন।

প্যারিস-রউবাইক্স নর্থ ফ্রান্সে আয়োজিত হয়। এটি পুরুষ সাইক্লিস্টদের একদিনের প্রতিযোগিতা। যা বিশ্বের কঠিনতম রেস বলে পরিচিত। দেশটির উত্তর অঞ্চল থেকে রউবাইক্স পর্যন্ত যেতে ২৯টি সেকশনে পাথরের কঠিন পথ পাড়ি দিতে হয় প্রতিযোগীদের। একদিনের রেসে এটিই সবচেয়ে সম্মানজনক প্রতিযোগিতা।

বিবিসি জানিয়েছে, নিহত বেলজিয়ান সাইক্লিস্টের বয়স ২৩ বছর। দ্বিতীয় সেট পাড়ি দেয়ার সময় হার্ট-অ্যাটাক হলে তিনি রাস্তায় পড়ে যান। পরে রাস্তার পাশে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার আগেই সাইক্লিস্টের মৃত্যু হয়।

সাইক্লিস্টদের আন্তর্জাতিক সংগঠন ইউসিএল এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে, ‘সাইক্লিং পরিবারের পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মাইকেলের এত তাড়াতাড়ি চলে যাওয় সত্যি বেদনার। আমরা তার পরিবার, দল এবং ভালোবাসার মানুষের পাশে আছি।’

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…