চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় হোটেল ও রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী মার্কেটের বিপরীতে সি শেল হোটেলে ও পাশের আরও দুটি ভবনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা এক নারীসহ দুইজনের মরদেহও উদ্ধার করেছে তারা।

একই মালিকাধীন হোটেল ও রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উদ্ধার করা লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তবে পুরুষের বয়স  আনুমানিক ৩৫ ও নারীর বয়স ২৫ বছর।

অগ্নিকাণ্ডে নিহতরা ৬তলা ভবনের ৪র্থ তলার ৩০২ নং রুমে ছিল বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, আগুন লাগার ঘটনার পরপরই সি শেল রেস্তোরাঁয় থাকা সিউকরিটি গার্ডরা পালিয়ে যায়। যার ফলে আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সি শেল রেস্তোরাঁর ৪ তলা ভবনটির সবকটি তলায় বিভিন্ন আসবাবপত্র ছিল। যে কারণে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। এ ছাড়া ভবনের গ্লাসগুলো থাই গ্লাস হওয়ায় গ্লাসের তাপ ১০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেছে। এতে ক্লাসগুলো খসে পড়ছে। যার ফলে ফায়াস সার্ভিসের লোকজন অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

একই মালিকাধীন হোটেল ও রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক (অপারেশন) দেবাশিষ বর্ধন। তিনি সাংবাদিকদের জানান, তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ মাসেই আসছে দেবের ‘চ্যাম্প’

পরবর্তী

আদালতের এ রায় জনগণের বিজয়: বিএনপি

পরবর্তী
বিএনপি

আদালতের এ রায় জনগণের বিজয়: বিএনপি

দ্য রোলিং স্টোনস

রোলিং স্টোনের লক্ষ্য ২০ লাখ পাউন্ড আয়

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT