ক্রিকেট

উত্তরাকে হারিয়ে সেমিতে শেখ জামাল

উত্তরাকে হারিয়ে সেমিতে শেখ জামাল

সাত ওভারে ৬৪ রানের লক্ষ্য খুব কঠিন কিছু নয়। কিন্তু প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব বলেই হয়তো চাপটা নিতে পারলো না উত্তরা স্পোর্টিং ক্লাব। বৃষ্টি আইনে ৪ রানে হেরে ধানমন্ডির জায়ান্ট দলটিকে সেমিতে তুলে দিয়েছে উত্তরা।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি লিগে গ্রুপ ‘বি’ থেকে শেষ চার নিশ্চিত করেছে শেখ জামাল। গ্রুপের দুই ম্যাচেই জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল। সেমিতে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’র শীর্ষ দল।

বুধবার সকাল থেকেই বৃষ্টি থাকায় ফতুল্লায় ম্যাচ শুরু হতে সময় লেগেছে অনেকক্ষণ। বিলম্বিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ ওভারে ৭২ রান তোলে শেখ জামাল। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ফারদিন হাসান। উত্তরার হয়ে এক ওভারেই ৩ উইকেট নেন সাজ্জাদ হোসেন।

উত্তরার ব্যাটিংয়ের আগে বৃষ্টি শুরু হলে এক ওভার কমিয়ে নতুন লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪। কিন্তু ৫ উইকেটে ৫৯ রান করে জয় থেকে ৪ রান দূরে থামে উত্তরা। শেখ জামালের হয়ে দুই ওভারে ১১ রান খরচায় দুই উইকেট নেন ইলিয়াস সানি।

বিষয়:ডিপিএল টি-টুয়েন্টি ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯ শেখ জামাল ধানমন্ডি ক্লাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…