আদালত

‘উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবেন বঙ্গবন্ধু’

নেতারা আলোচনা করছেন, বঙ্গবন্ধুর ছবি ও ল' রিপোর্টার্স ফোরামের বোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা বঙ্গবন্ধুর ছবি ও ল’ রিপোর্টার্স ফোরামের বোর্ডের সামনে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাঙালিত্ব ও বাঙালির স্বকীয়তা যতদিন থাকবে, ততদিন বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর সময় এ মন্তব্য করেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন: ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ‘মুজিব বর্ষ’ পালনের বছরে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে জাতির জনকের ছবি টাঙানো অবশ্যই গর্ব করার মত একটি কাজ। তাই এ কাজের জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সকলকে ধন্যবাদ জানাই।

বঙ্গবন্ধুর ছবি টাঙানোর এই আনুষ্ঠানিকতায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন, সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু ও ফোরামের সাবেক সভাপতি-সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:বঙ্গবন্ধু শ ম রেজাউল করিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…