অপরাধ

উজ্জল সাহা হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন, পুরানা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পুরানো ভবন, লাল ইটের নির্মাণ, আদালত ভবনের চিহ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুলনায় মডার্ন সী ফুডের কর্মকর্তা উজ্জল কুমার সাহা হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, মেহেদী হাসান ষ্টারলিং, মোঃ আরিফুল হক সজল, নাহিদ রেজা রানা ওরফে রানা ওরফে লেজার রানা, মোঃ ডালিম শিকদার ওরফে আমির শিকদার ডালিম ও সজল মোল্লা।

একইসঙ্গে আসামি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অন্য চার আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।

২০১২ সালের ৭ জুন সকাল পৌনে ১০টায় নগরীর সামছুর রহমান রোডে মেয়ের স্কুলের সামনে উজ্জল কুমার সাহার ওপর প্রকাশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরবর্তীতে নিহতের ছোট ভাই সুমন কুমার সাহা বাদী হয়ে খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়:খুলনা যাবজ্জীবন কারাদণ্ড হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…