চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উচ্চশিক্ষার ধস নামাতেই শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অভিন্ন নীতিমালা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ-উচ্চশিক্ষার ধস নামাতে

উচ্চশিক্ষার ধস নামাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম।

অবিলম্বে এই নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে এই দাবি জানান ফোরামের সদস্যরা।

Banglabid

মানববন্ধনে শিক্ষকরা বলেন, উচ্চশিক্ষার ধস নামাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ এবং পদোন্নতি প্রক্রিয়ায় অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা কোনোভাবেই দেশের শিক্ষকসমাজ মেনে নেবে না। এই নীতিমালা বাতিল করতে হবে।

মানববন্ধনের পর পরবর্তী কর্মসূচি নিয়ে টিএসসি প্রাঙ্গণে আলোচনা করছেন শিক্ষকরা।

এসময় শিক্ষকরা বলেন, অভিন্ন নীতিমালার নামে সরকার যে পথে হাঁটছে আমরা সেটা মানি না। বিশ্ববিদ্যালয়ের সব দায় দায়িত্ব শিক্ষকরাই নেবে। আমরা আমলাতান্ত্রিক হস্তক্ষেপ মানিনা।

Reneta

মানববন্ধনে শিক্ষক ফোরামে প্রধান সমন্বয়ক কামরুল ইসলাম মামুন বলেন, যারা বিশ্ববিদ্যালয়কে অভিন্ন নীতি মালায় অন্তর্ভুক্ত করতে চায় তারা বিশ্ববিদ্যালয় কি সেটাই বুঝেনা। বিশ্ববিদ্যালয়ে পার্লামেন্ট সম একটা সিন্ডিকেট থাকে তারাই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় নীতি ঠিক করবে। পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেটা অভিন্ন নীতিমালার অন্তর্ভূক্ত।

উচ্চ শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতেই এ নীতি উল্লেখ করে কামরুল ইসলাম মামুন বলেন, এই কালো চক্রান্ত রুখতে হবে। আমরা শিক্ষক ফোরাম এই অভিন্ন নীতিমালা দৃঢ়কন্ঠে প্রত্যাখ্যান করি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক নাসরীন সুলতানা বলেন, আমরা শিক্ষক। আমাদের কাজ শিক্ষা দেওয়া, জাতি গঠনে ভুমিকা পালন করা।আমরা রাজ পথে নামতে চাইনা। আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না।

এর আগে প্রধান সমন্বয়কের পক্ষে বিবৃতি প্রদান করেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক আলতাফ হোসেন রাসেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টির পর খেলা শুরু

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী নিহত

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী নিহত

কেমন আছে উত্তম কুমারের সাজঘরটি?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT