চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া ও রামু থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০৬ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
- সেমি লিড, কক্সবাজার
A A

কক্সবাজারের উখিয়া ও রামু থেকে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ী এবং কুপিয়ে হত্যা করা চিহ্নিত এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় উখিয়ায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ অস্ত্র ও গুলি।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, মঙ্গলবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চিরাইখালের পাড় থেকে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত নজরুল ইসলাম চৌধুরী (৩৫) উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার মৃত দরবেশ আলী সিকদারের ছেলে।

Banglabid

মনসুর বলেন, সকালে জালিয়াপালং ইউনিয়নের চিরাইখাল পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ১টি দেশি বন্দুক, ৩টি গুলি ও ৫০০টি ইয়াবা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়িদের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গোলাগুলির ঘটনায় নজরুল ইসলাম নিহত হয়েছে। তার শরীরে গুলিবিদ্ধ হওয়ার ২টি চিহ্ন রয়েছে।

Reneta

ওসি বলেন, নজরুল ইসলাম চৌধুরী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিল।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি মনসুর।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল থোয়াইঙ্গাকাটা পাহাড়ী এলাকা থেকে প্রতিপক্ষের হাতে কুপিয়ে হত্যার শিকার চিহ্নিত এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান।

নিহত আব্দুল মোতালেব (৪০) একই গর্জনিয়া ইউনিয়নের বড়বিল থোয়াইঙ্গাকাটা এলাকার মোহাম্মদ হাসান ওরফে ডাবল হাজীর ছেলে।

ওসি মিজানুর বলেন, মঙ্গলবার সকালে গর্জনিয়ার বড়বিল থোয়াইঙ্গাকাটা পাহাড়ী এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।

তিনি জানান, নিহতের শরীরের পিছনে পিটে এবং ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিপক্ষের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে ফেলে রেখেছে।

ওসি বলেন, আব্দুল মোতালেব একজন চিহ্নিত ডাকাত। রামু ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় নেতৃত্ব দিতো। ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ৪/৫টির বেশী মামলা রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মিজানুর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে উন্নয়নের বেহালদশা

পরবর্তী

২৬ জুলাই থেকে বাস, ২৯ থেকে ট্রেনের অগ্রিম টিকিট 

পরবর্তী
জনগণের ভিড় রেল স্টেশনে টিকিটের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ জুলাই থেকে বাস, ২৯ থেকে ট্রেনের অগ্রিম টিকিট 

ফাইল ফটো

প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার সম্পন্ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬

ম্যাকাইতে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ, সিরিজ ড্র করার সুখস্মৃতি নিয়ে ফিরছে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT