চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল এফডিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছেই না৷ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আপিল বোর্ড মিটিং ডেকেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই মিটিংয়ের দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে আগেই জানা গেছে, জায়েদ আজ এফডিসিতে উপস্থিত থাকবেন না৷

এদিকে মিটিং শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই এফডিসিতে উত্তেজনা দেখা যাচ্ছে। চলছে জায়েদ খানের বিপক্ষে মিছিল ও বিক্ষোভ। শতশত সাধারণ শিল্পীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছেন এফডিসি চত্বরে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা এদিন দুপুর ৩টা থেকে এফডিসিতে অবস্থান নিয়েছেন। তারা দলবদ্ধ হয়ে, কেউ খালি গায়ে প্রতিবাদী স্লোগান লিখে তাদের অধিকার হরণ করায় জায়েদের বিচার দাবি করছেন। এসময় ‘বিচার চাই, বিচার চাই, জায়েদ খানের বিচার চাই’ দাবিতে স্লোগান করেন তারা।

এ বিষয়ে নৃত্যশিল্পী রতন বলেন,‘আমাদের সাথে অন্যায় করেছে জায়েদ। ২০ বছর ধরে এফডিসিতে আছি, প্রায় ১০০টি সিনেমায় কাজ করেছি। আমার মতো শিল্পীকেও সে বঞ্চিত করেছে। আমি ওর বিচার চাই।’

তালাবদ্ধ শিল্পী সমিতির অফিস

এদিকে মিটিংয়ের এক ঘণ্টা আগেও খবর পাওয়া যায় শিল্পী সমিতির কার্যালয় তালা মারা। দুজন পিয়নের কাউকে পাওয়া যাচ্ছে না। তাদের মুঠোফোনও বন্ধ। এ প্রসঙ্গে জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ স্বরসতী পূজা। এমনিতেই সমিতি বন্ধ। আজ পিয়নদেরও ছুটি। তাই হয়তো তাদের পাওয়া যাচ্ছে না।’

Reneta

আপাতত মিটিং কোথায় হবে তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজায়েদ খাননিপুণনির্বাচনলিড বিনোদনশিল্পী সমিতিশিল্পী সমিতির নির্বাচনসিনেমাসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT