বিনোদন

র‍্যাপে ফিরেছেন উইল স্মিথ

উইল স্মিথ

নতুন গান নিয়ে র‍্যাপে ফিরেছেন মার্কিন অভিনেতা উইল স্মিথ। মার্ক এন্থনি এবং ব্যাড বানির সঙ্গে করা তার নতুন এই ট্র্যাকটিরর নাম ‘এস্টা রিকো।’

নতুন এই গানটির মিউজিক ভিডিও রিলিজ পেয়েছে। ভিডিওতে আন্ডারগ্রাউন্ডে নারী বেষ্টিত পরিবেশে উইল স্মিথ, মার্ক এন্থনি এবং ব্যাড বানিকে তাস খেলতে দেখা গেছে।

কিছুদিন আগে পঞ্চাশতম জন্মদিনে ইনস্টাগ্রামে এন্থনির সঙ্গে রেকর্ডিং এর একটি ভিডিও প্রকাশ করেছিলেন উইল স্মিথ। সেখানেই তারা জানিয়েছেন এই তাদের নতুন এই কাজের কথা। হ্যাশ ট্যাগ দিয়ে গানের শিরোনাম ‘এস্টা রিকো’ লিখে দিয়েছেন সেখানে।

উইল স্মিথের গানের ক্যারিয়ার শুরু হয়েছিল র‍্যাপ দিয়ে। শেষ অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ করেছেন তের বছর আগে , ২০০৫ সালে। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:উইল স্মিথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…