বিনোদন

উইলি পেপের বায়োপিক তৈরি করবেন ডিক্যাপ্রিও-অভয়

উইলি পেপের বায়োপিকের জন্য ডিক্যাপ্রিও-অভয় অভিনীত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উইলি পেপের বায়োপিকের জন্য ডিক্যাপ্রিও ও অভয় অভিনীত ছবি, যেখানে তারা পেশাদার পোশাকে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিংবদন্তি মার্কিন বক্সার উইলি পেপ-এর জীবন নিয়ে তৈরি হবে ‘পেপ’। এই ছবি তৈরির জন্য বলিউড তারকা অভয় দেওলের কনটেন্ট ক্রিয়েশন কোম্পানি ব্লিসপয়েন্ট এন্টারটেইনমেন্টের সাথে চুক্তি করেছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপিয়ান ওয়ে প্রোডাকশন্স।

স্পোর্টস বায়োপিকটি পরিচালনা করবেন রবার্ট কোলোনডি। পেপের চরিত্রে অভিনয় করবেন জেমস মাদিয়ো।

১৯৬৫ এর সালের প্রেক্ষাপটে তৈরি করা হবে এই ছবি। কঠিন সময় কাটিয়ে পেপের কুস্তিতে ফেরার ঘটনা দেখানো হবে। অর্ধেক বয়সের স্ত্রী এবং মাদকাসক্ত ছেলের পাশে থাকতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল পেপ-এর।

বিংশ শতাব্দীর সেরা কুস্তীগিরদের একজন উইলি পেপ। ২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২০০০-এর বেশি বক্সিং রাউন্ডে অংশ নিয়েছেন।

বিষয়:অভয় দেওল লিওনার্দো ডি ক্যাপ্রিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…