অন্যান্য খেলা

উইম্বলডন থেকে ছিটকে গেলেন গতবারের ফাইনালিস্ট

টেনিস খেলোয়াড় টেনিস বলের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় উইম্বলডন টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দর্শক ও অন্যান্য খেলোয়াড় পেছনে দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়ে উইম্বলডন শুরুর একদিন আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গতবারের ফাইনালিস্ট মাত্তেও বের্রেত্তিনি। টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্টের আসর থেকে মঙ্গলবার নাম সরিয়ে নিয়েছেন ইতালিয়ানি এ তারকা।

প্রথম রাউন্ডে মঙ্গলবার চিলির ক্রিস্টিয়ান গ্যারিনের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। ম্যাচের কয়েক ঘণ্টা আগে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান তিনি।

‘আমি যে কীরকম হতাশা অনুভব করছি, তা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। এই বছরের জন্য স্বপ্নটা শেষ, তবে আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

উইম্বলডনের এবারের আসর থেকে ছিটকে যাচ্ছেন একের পর এক তারকা। প্রতিযোগিতা শুরুর আগেই বাদ দেওয়া হয়েছিল রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের। খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন রজার ফেদেরারও। বের্রেত্তিনির মতোই করোনা আক্রান্ত হয়ে সোমবার ছিটকে গেছেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচও।

বিষয়:উইম্বলডন করোনাভাইরাস বের্রেত্তিনি সিলিচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…