উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডে কঠিন পরীক্ষায় শীর্ষ তারকারা। ছেলেদের বিভাগে ওয়ার্ল্ড নম্বর ওয়ান নোভাক জকোভিচ আমেরিকার স্যাম কোয়েরি’র বিপক্ষে কোণঠাসা হয়ে পড়েছেন।
আর্জেন্টিনার ডেল পোত্রো’র কাছে হেরে বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের স্ট্যান ভাভারিঙ্কা। মেয়েদের বিভাগে ‘উইলিয়ামস বোনেরা’ অতিকষ্টে পেরিয়েছেন দ্বিতীয় রাউন্ডের গণ্ডি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরিনা উইলিয়ামস স্বদেশী ক্রিস্টিয়ান ম্যাকহালে’র কাছে প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত ৬-৭,৬-২ ও ৬-৪ গেইমের জয় নিয়ে উঠেছেন তৃতীয় রাউন্ডে ।
দুই আমেরিকানের হাড্ডাহাড্ডি লড়াই স্থায়ী হয় আড়াই ঘন্টা । সেরিনার বড় বোন ভিনাস ৭-৫,৪-৬ এবং ১-৮ গেইমে হারিয়েছেন রাশিয়ার দারিয়া কাসাতকিনা’কে।
ছেলেদের বিভাগে নম্বর ওয়ান জকোভিচ আমেরিকার স্যাম কোয়ারি’র বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের বিপর্যয় এড়িয়েছেন বৃষ্টির বদান্যতায়। কোয়েরি ৭-৬ ও ৬-১ গেইমে এগিয়ে আকার সময় বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত হয়।
শনিবার শুরু হবে এই অসমাপ্ত ম্যাচ। আর্জেন্টিনার ডেল পোত্রো ৩-৬,৬-৩..৭-৬ এবং ৬-৩ গেইমে চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের স্ট্যান ভাভারিঙ্কা’কে হারিয়ে পেয়ে গেছেন তৃতীয় রাউন্ডের টিকিট।








