এটা বাকি ছিল ক্যারিয়ারে। অ্যান্ডি মারেকে হারিয়ে ২০১৬ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। ইংলিশ-স্কটিশ তারকাকে ৩-৬, ৬-১, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জেতে সার্ব সুপারস্টার।
খেলায় প্রথম সেট হেরে গেলেও দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ান জকোভিচ। শুরুটা মারের হলেও শেষটা ও ম্যাচের বাকি সময়টা নিজের দখলেই রাখেন সার্ব তারকা।
এই জয়ের সঙ্গেই জীবনের সব গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় প্রবেশ করলেন জকোভিচ। অষ্টম খেলোয়াড় হিসেবে জিতলেন সবকটি গ্র্যান্ডস্লাম।








