চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুড়ো-বুড়িদের’ উইম্বলডন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

শুক্রবার টমাস বার্ডিখকে গুঁড়িয়ে সবচেয়ে বেশী বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পা রাখার রেকর্ড গড়েছেন সাতবারের উইম্বলডন জয়ী কিংবদন্তি রজার ফেদেরার। সুইস মহাতারকার সামনে এখন সবচেয়ে বেশী বয়সে উইম্বলডন জেতার সুযোগ। একই রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে ভেনাস উইলিয়ামসকেও। এই দুই টেনিস তারকা শিরোপা জিতলে আক্ষরিক অর্থেই এবারের উইম্বলডন পরিণত হবে বুড়ো-বুড়িদের গ্র্যান্ডস্লামে।

নয় বছর আগে সর্বশেষ গ্র্যান্ডস্লামের স্বাদ পাওয়া উইলিয়ামস বোনদের বড় জনের সামনে শেষ বাঁধা ফ্রান্সের গারবিনে মুগুরুজা। দুর্দান্ত প্রতাপে ফাইনালে উঠে আসা ২৩ বছর বয়সী ফরাসী কন্যার সামনে প্রথমবারের মত ঘাসের কোর্টের শিরোপা জেতার সুযোগ।

কিন্তু প্রতিপক্ষ কিংবা বয়সকে একদমই মাথায় আনছেন না ৩৭ বছর বয়সী ভেনাস। নিজেই জানিয়ে দিয়েছেন বয়স তার কাছে কেবল আপেক্ষিক একটা বিষয়, ‘আমি আমার বয়স নিয়ে একদমই ভাবছি না। এটা কোন বিষয়ই না।’

আসলে বয়স যে কোনও বিষয় নয় তা প্রমাণ করে দিয়েছেন ভেনাস। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের পর উইম্বলডনের ফাইনাল। সঙ্গে ছোট বোনের বেশি বয়সী শিরোপা জয়ের রেকর্ডও কেড়ে নেয়ার সুযোগ। গত উইম্বলডন জিতে মার্টিনা নাভ্রাটিলোভার কীর্তি নিজের করে নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস।

মুগুরুজার বিপক্ষে জেতার রেকর্ডটাও ভেনাসের পক্ষে। ফরাসী কন্যার বিপক্ষে চার দেখায় তিনটিতেই জয় দেখেছেন সাতবারের গ্র্যান্ডস্লাম জয়ী তারকা। তাই ষষ্ঠবারের মত ঘাসের কোর্টের শিরোপা জেতার স্বপ্ন দেখতেই পারেন ‘বুড়ি ভেনাস’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডন টেনিসভেনাস উইলিয়ামসরজার ফেদেরার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT