চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডোজ ১০ আপডেটে ইন্টারনেট ব্যবহারে সমস্যা

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১২:০৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

টেক জায়ান্ট মাইক্রোসফট সম্প্রতি তার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য নতুন আপডেট সফটওয়্যার ছেড়েছে। কিন্তু সেই আপডেট কম্পিউটার ব্যবহারে আরও সুবিধা আনার চেয়ে অসুবিধাই তৈরি করেছে বেশি।

নতুন আপডেট সফটওয়্যার ইনস্টল হওয়া পিসিগুলো থেকে ইন্টারনেট সংযোগ পেতে ব্যবহারকারীরা বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

ইউরোপের বেশ কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এই অভিযোগটি করেছে। যে কোনো রাউটার বক্স বা যে কোনো আইএসপি ব্যবহার করলেই এই সমস্যাটি হচ্ছে বলে জানিয়েছে তারা।

আপডেট সমস্যার কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে কীভাবে আবার সংযোগ চালু করতে হবে সে সম্পর্কে ভার্জিন মিডিয়া তার গ্রাহকদের উদ্দেশ্যে বিস্তারিত পরামর্শপত্র প্রকাশ করেছে।

অন্যদিকে মাইক্রোসফটও তার আপডেট জটিলতার শিকার গ্রাহকদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।

মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, “উইন্ডোজ ১০ ব্যবহারকারী কয়েকজন গ্রাহক জানিয়েছেন তাদের পিসিতে ইন্টারনেটের সংযোগ পেতে সমস্যা হচ্ছে। এর সমাধানে প্রথমত আমরা বলব পিসি রিস্টার্ট দিতে। যদি এতে সমস্যার সমাধান না হয়, তবে সহায়তার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।”

Reneta

মাইক্রোসফটের সর্বশেষ আপডেটে চলমান কম্পিউটারগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্রডব্যান্ড রাউটারের অ্যাড্রেসিং সিস্টেম থেকে তথ্য নিতে পারছে না। এ কারণেই এগুলো ইন্টারনেটে সংযুক্ত হতে পারছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটউইন্ডোজমাইক্রোসফট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে

পরবর্তী

ইংরেজিতে চালু হচ্ছে জেন্ডার নিরপেক্ষ সর্বনাম

পরবর্তী
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

ইংরেজিতে চালু হচ্ছে জেন্ডার নিরপেক্ষ সর্বনাম

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমাবে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT