চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের বিপক্ষেই দেশের মাটিতে মাশরাফীর শেষ সিরিজ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
পুরনো ছবি

পুরনো ছবি

আগামী বছর ইংল্যান্ড বিশ্বকাপ খেললেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজই হতে যাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার শেষ ওয়ানডে সিরিজ। যদিও উত্তরটা সরাসরি দেননি তিনি। তবে প্রধানমন্ত্রী যে সুযোটা দিয়েছেন সেটা শতভাগ কাজে লাগাতে চান। আপাতত ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ খেলতে চান টাইগারদের ওয়ানডে অধিনায়ক। ১৪ ডিসেম্বরের আগে ক্রিকেট ছাড়া কিছুই ভাবতে চান না।

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর প্রথমবারের মত গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফী। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে কথা বলেন।৬ই ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবেন মাশরাফী। কিন্তু তিনি চান না – তখন তার রাজনীতি নিয়ে কোন প্রশ্ন উঠুক।

মাশরাফী বলেন, এখনো ক্রিকেট নিয়ে আছি। নির্বাচনের মাঠে নামিনি। আগামী ১৪ ডিসেম্বরের পর নির্বাচনের মাঠে নামব।

নির্বাচনের জন্য অনুপ্রাণিত হওয়ার বিষয়ে তার মন্তব্য, ‘বিশ্বকাপ শুরু হতে আরও ৭/৮ মাস বাকি। বিশ্বকাপ শেষ হওয়ার পর নির্বাচনের আসবে আরও সাড়ে ৪ বছরের পর। এবারের নির্বাচন আমার কাছে সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন আমার এলাকার জন্য কিছু কাজ করার। আর সেটিই শতভাগ কাজে লাগাতে চাই।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি হতে যাচ্ছে মাশরাফীর ঘরের মাটিতে শেষ সিরিজ। উত্তরটা সরাসরি দেননি মাশরাফী। বলেন, ‘২০১১ সাল থেকেই আমার ক্যারিয়ার অনিশ্চিত ছিল৷ কেউ বলতে পারতো না আমার ক্যারিয়ার আরো সাত-আট বছর চলবে, সেখান থেকে আমি আজও ক্রিকেট চালিয়ে যাচ্ছি। বিশ্বকাপের পর কী হবে সেটা আমি জানি না। এরআগে কথা ছিল ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলব, এখনো ফিট আছি বিশ্বকাপ খেলব – বাকিটা সময় উত্তর দিবে।’

তবে মাশরাফী জানান, অন্য যেকোনো সিরিজের মতোই এই সিরিজে চোখ থাকবে জয়ের দিকে।

Reneta

মনোনয়ন নিয়েও কোনো ঝামেলায় পড়তে হয়নি ক্রীড়াঙ্গনের এই তারকার। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে দেয়া মনোনয়ন পত্রের বৈধতার তালিকায় নাম আছে প্রথমবার নির্বাচনে দাঁড়ানো মাশরাফীর।

নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে ৯ ডিসেম্বর। বাকি ম্যাচ দুটি ১১ ও ১৪ ডিসেম্বর। খেলা শেষ করেই নির্বাচনী এলাকায় যাবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। ২ ডিসেম্বর বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT