ক্রিকেট

উইন্ডিজের ‘টেল’ ছাঁটার দিশাও পাচ্ছে না টাইগাররা

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যর্থতা স্বীকার করছে, ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যর্থতা স্বীকার করছে, ম্যাচের পর, উইন্ডিজের টেল ছাঁটার দিশাও পাচ্ছে না টাইগাররা।. Channel i News – চ্যানেল আই নিউজ

এনক্রুমা বোনারকে সকাল সকাল ফিরিয়ে যে আশা জাগিয়েছিলেন মিরাজ, সেটি নিভে আসছে সময় গড়ানোর সাথে সাথে। ওয়েস্ট ইন্ডিজকে তিনশর আগে থামানো তো দূরের কথা, চারশর আগে থামানোই এখন চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।

টেলের ব্যাটসম্যান পেসার আলঝারি জোসেফকে নিয়ে আগেরদিনের অপরাজিত জশুয়া ডি সিলভা ছুটছেন সাবলীল গতিতে। সেঞ্চুরির পথে ৮২ রানে আছেন জশুয়া, জোসেফ ফিফটি তুলে নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৩ রান।

চট্টগ্রামে অভিষেক টেস্টেই জাগিয়েছিলেন সেঞ্চুরির আশা। অল্পের জন্য পারেননি বোনার। ৮৬ রানে আউট হয়েছিলেন। মিরপুরেও সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন। ৯০ রানে থাকার সময় তাকে সাজঘরে ফেরান মিরাজ। লেগ স্লিপে মিঠুন নেন ক্যাচ।

ভাঙে ৮৮ রানের ষষ্ঠ উইকেট জুটি। তারপর জশুয়া ও জোসেফ অবিচ্ছিন্ন আছেন জুটিতে ৮৭ রান তুলে।

৫ উইকেটে ২২৩ রানে প্রথমদিন শেষ করেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পর ঘণ্টা পেরিয়ে সফরকারীদের একটি মাত্র উইকেট নিতে পেরেছে টাইগাররা।

বিষয়:মিরপুর টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…